শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিয়ার সর্বোচ্চ রান তাড়া করে নারী বিশ্বকাপের ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ৩৩৮ রান টপকে বিশ্বরেকর্ড গড়লো ভারত। এই অবিশ্বাস্য ও দুঃসাহসিক কাজটাই করে দেখিয়েছেন জেমিমা রদ্রিগেজ। ডানহাতি এই ব্যাটারের অপরাজিত সেঞ্চুরিতে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে ৫ উইকেটে জিতল ভারত।

গতকাল ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। ইংলিশ মেয়েদের বিপক্ষে ১২৫ রানের বড় জয় তুলে লরা উলভার্টরা। আজ হারমানপ্রীতদের জয় নিশ্চিত হওয়ায় তৃতীয়বারের মতো ফাইনালে উঠল ‘ব্লুজ’রা। ফলে বিশ্বকাপ দেখবে নতুন চ্যাম্পিয়ন। ---‌টি স্পোর্টস

নবি মুম্বাইয়ে বৃহস্প‌তিবার টস জিতে ব্যাটিংয়ে নেমে নারী বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান তোলে অস্ট্রেলিয়া। তাদের সেই লক্ষ্য ৯ বল ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় ভারত।

শুরুর দিকেই বিপাকে পড়ে ভারত। সুনিপুণ দক্ষতায় পরিস্থিতি সামাল দেন জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কৌর। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১৬৭ রানের জুটি। হারমান ব্যক্তিগত ৮৯ রানে ফিরলে খানিকটা চাপ তৈরি হয়।

Advertisement

লক্ষ্যের পথে রদ্রিগেজ পরে আরও তিনটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন — দিপ্তি শর্মার সঙ্গে ৩৮ রানের এবং রিচা ঘোষের সঙ্গে ৪০ রানের। শেষদিকে আমনজোত কৌরের সঙ্গে জুটি গড়ে সব হিসাব চুকিয়ে দেন তিনি।

রদ্রিগেজ ১২৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। প্রায় ২০০ মিনিট ক্রিজে থেকে হাঁকান ১৪টি বাউন্ডারি। যদিও ইনিংসে দু’বার ক্যাচের সুযোগ দিয়েও ভাগ্যবানভাবে বেঁচে যান তিনি।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তরুণ ওপেনার ফিবি লিচফিল্ড। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি করেন বাঁহাতি এই ব্যাটার। ভেঙে দেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর ও ইংল্যান্ডের ন্যাট স্কিভার-ব্রান্টের ৯০ বলে সেঞ্চুরির রেকর্ড।

২২ বছর ১৯৫ দিনে সেঞ্চুরি করে নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ক্রিকেটার হন লিচফিল্ড। অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় কম বয়সী ক্রিকেটার হিসেবে এটি তাঁর প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি। 

অধিনায়ক অ্যালিসা হিলি ও অ্যাশলি গার্ডনার— দুজনই অর্ধশতক করেন। হিলি খেলেন ৭৭ রানের ইনিংস, আর গার্ডনারের ব্যাট থেকে আসে ৬৩ রান। সব মিলিয়ে অস্ট্রেলিয়া তোলে বিশাল ৩৩৮ রান।

  • সর্বশেষ