শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৪:৫৫ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

১৭ বছর বয়সী অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব‌লের আঘা‌তে মারা গে‌ছেন

স্পোর্টস ডেস্ক : ভয়ংকর সেই স্মৃতি যেন আবার ফিরে এল। ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটসম্যান ফিলিপ হিউজ ঘাড়ে বলের আঘাতে মারা যান। অস্ট্রেলিয়া ক্রিকেট তখন নেমে আসে শোকের ছায়া। 

এবার মেলবোর্নে অনুশীলনের সময় বলের আঘাতে মাত্র নিভে গেল ১৭ বছর বয়সে নিভে গেল এক তরুণ প্রতিভার। নেটে অনুশীলনের সময় বলের আঘাতে প্রাণ হারিয়েছেন উদীয়মান ক্রিকেটার বেন অস্টিন। ---‌ টি স্পোর্টস

গত মঙ্গলবাররে ঘটনা। বিবিসি জানিয়েছে, ফার্নট্রি গালিতে ক্রিকেট নেটে অনুশীলন করছিলেন অস্টিন। মাথায় হেলমেট থাকলেও নেক গার্ড ছিল না তার। ‘ওয়্যানগার’ নামে পরিচিত স্বয়ংক্রিয় ডিভাইস থেকে ছোড়া একটি বল তার ঘাড়ে আঘাত হানে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয় গুরুতর অবস্থায়, কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বুধবারই নিভে যায় এই কিশোর ক্রিকেটারের প্রাণ।

এই ঘটনায় পুরো দেশে নেমে এসেছে শোকের ছায়া। ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাব বিবৃতিতে জানিয়েছে, ‘বেনের মৃত্যুতে আমরা ভীষণভাবে মর্মাহত। ওর মৃত্যু আমাদের পুরো ক্রিকেট সম্প্রদায়ের ওপর গভীর প্রভাব ফেলবে।’

ফের্নট্রি গালি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আর্নি ওয়াল্টার্স বলেন, ‘বেন স্থানীয় ক্রিকেটে যেমন মেধাবী ছিল, তেমনি সবার প্রিয়। আমি জানি, এ খবর আমাদের সম্প্রদায়ের ওপর কতটা গভীর প্রভাব ফেলবে।’ ক্রিকেট ভিক্টোরিয়া জানিয়েছে, পুরো দেশ এই কিশোরের মৃত্যুতে শোকপ্রকাশ করবে

বেন ওয়েভারলি পার্ক হকস জুনিয়র ফুটবল ক্লাবের হয়েও ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ‘সে চমৎকার ফুটবল খেলোয়াড়’ ছিলেন অস্টিন।

  • সর্বশেষ