শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১১:৪৯ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হওয়া ও‌য়েস্ট ই‌ন্ডিজ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌তে চায়

স্পোর্টস ডেস্ক :  বাংলা‌দেশ  সফ‌রের আ‌গে ও‌য়েস্ট ই‌ন্ডিজ দুর্বল নেপা‌লের কা‌ছে তিন ম‌্যা‌চের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে হোয়াইটওয়াশ হ‌য়ে‌ছি‌লো।

এবার তারা বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে।

এবার বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চায় ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই লক্ষ্যের কথা জানিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটার অ্যালিক আথানেজ। সিরিজ নিশ্চিত হয়ে গেলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার শেষ ম্যাচেও নিজেদের সেরাটা দিতে চায় ক্যারিবিয়ানরা। --- ক্রিক‌ফ্রেঞ্জি

এ প্রসঙ্গে আথানেজ বলেন, 'হ্যাঁ, উদ্দেশ্য এটাই (হোয়াইটওয়াশ), কিন্তু আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং আমরা শুক্রবারে আবার একটি ভালো খেলা উপহার দিতে আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব।

Advertisement

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৪৯ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবিয়ান বোলাররা বাংলাদেশকে ১৩৫ রানের বেশি করতে দেয়নি। যদিও এই ম্যাচে একাধিক ক্যাচ মিস করেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দায় কাঁধে নিলেও নিজ দলের বোলারদের প্রশংসায় ভাসিয়েছেন আথানেজ।

তিনি বলেন, 'আমার মনে হয়েছে আমরা কিছু রান কম করেছি, কিন্তু তা সত্ত্বেও, আমরা দল হিসেবে দায়িত্ব নিয়েছিলাম যাতে আমরা বল হাতে ভালো শুরু করতে পারি। ফিল্ডিং... আজ আমরা মাঠে সেরা ছিলাম না, কিন্তু বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং উইকেট তুলে নিয়ে তাদের আটকে রেখেছে।

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকেই হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এই হারের বদলা নেয়ার সুযোগ এবার ক্যারিবিয়ানদের সামনে। সেবার দলে না থাকলেও হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করবে না ওয়েস্ট ইন্ডিজ এমনটাই নিশ্চিত করেছেন আথানেজ।

তিনি বলেন, 'আমার মনে হয় না আমি তখন দলে ছিলাম, কিন্তু এটা নিশ্চিত যে, যদি আমরা তাদের তিন-শূন্য ব্যবধানে হারানোর সুযোগ পাই, আমরা অবশ্যই সেই সুযোগ নেবো।

  • সর্বশেষ