শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৯:৫৭ রাত
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্যাটিং ব্যর্থতায় ও‌য়েস্ট ইন্ড‌জের কা‌ছে সিরিজ হার‌লো বাংলাদেশ

ঘরের মাঠেই সিরিজ হাতছাড়া বাংলাদেশ দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ক্যারিবীয়রা।

১২০ বলে ১৫০ রানের টার্গেট তাড়ায় ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।

বাকি সাত ব্যাটসম্যানের ব্যর্থতায় ৮৯ রানও করা সম্ভব হয়নি। যে কারণে ১৪ রানে হেরে যায় বাংলাদেশ।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে উইন্ডিজ।

Advertisement

দলের হয়ে ৩৬ বলে তিন চার আর তিন ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৫৫ রান করেন অধিনায়ক শাই হোপ। এছাড়া ৩৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার আলিক অ্যাথানেজ।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২০ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন। আর ৩৫ রানে ২ উইকেট নেন নাসুম আহমেদ।

বুধবার টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই তাসকিনের শিকারে পরিনত হন ওপেনার ব্রেন্ডন কিং।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ। তিনি আরেক ওপেনার আলিক অ্যাথেঞ্জকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান। দ্বিতীয় উইকেট জুটিতে তাড়া ৫৯ বলে ১০৫ রানের পার্টনারশিপ গড়েন। তাদের ব্যাটিং তাণ্ডব দেখে মনে হয়েছিল দুইশ ছাড়িয়ে যাবে ক্যারিবীয়রা। 

১২তম ওভারে গিয়ে উইন্ডিজের লাগাম টেনে ধরেন বাংলাদেশ দলের বোলাররা।

১১.২ ওভারে দলীয় ১০৬ রানে আউট হন ওপেনার অ্যালিক অ্যাথানেজ। তিনি ৩৩ বলে ৫টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করে নাসুম আহমেদের শিকার হন।

চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমেই আউট হন শেরেফান রাদারফোর্ড। তিনি নাসুম আহমেদের বলে বোল্ড ডাক মারেন। তাকে আউট করার মধ্য দিয় পরপর দুই বলে ২ উইকেট নেন নাসুম।

ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাওয়া ক্যারিবীয় অধিনায়ক শাই হোপকে ফেরান মোস্তাফিজুর রহমান।

১২০ বলে ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতার কারণে ১৪ রানে হেরে যায় বাংলাদেশ। দলের হয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪১তম ম্যাচে নবম ফিফটি  হাঁকান তানজিদ। তিনি ৪৮ বলে তিন চার আর তিন ছক্কায় ৬১ রান করে ফেরেন।

  • সর্বশেষ