শিরোনাম
◈ তিন বছর পর ভার‌তে ফিরছে আইপিএল নিলাম, ভেন্যু গোয়া ◈ ভারতকে নিয়ে ব্রা‌জিল কোচ আনচেলত্তি, প্রীতি ম্যাচ বলতে কিছু নেই ◈ বহরে যুক্ত হচ্ছে আরও ১১ উড়োজাহাজ, বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি সই ◈ পাকিস্তান ছেড়ে ২ বছ‌রের চু‌ক্তি‌তে নেদারল্যান্ডসের কোচ অ‌্যাশ‌লি নফকে  ◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-আফগানিস্তান ম‌্যাচ ঢাকায় হচ্ছে না, আসছে নেপাল

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবল দল ন‌ভেম্বর মা‌সের ১৮ তা‌রিখ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ঢাকায় আসবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় একই দিন মিয়ানমারের বিপক্ষে এই প্রতিযোগিতায় নিজেদের হোম ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। তবে শেষ খবর মিয়ানমার বাংলাদেশে আসতে রাজি নয়। 

মূলত ১৮ নভেম্বর ঢাকায় ম্যাচ থাকার কারণেই ১৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল আফগানিস্তান। তবে মিয়ানমার না আসায় প্রীতি ম্যাচটি খেলবে না বলে জানিয়ে দিয়েছে আফগানিস্তান। 

আফগানিস্তান না আসলেও বসে নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৩ নভেম্বর ঢাকায় নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য এবং কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, 'আমাদেরকে তাঁরা (আফগানিস্তান) জানিয়েছে যে বাংলাদেশে খেলতে আসবে না। কারণ হিসেবে বলেছে মিয়ানমার এখানে আসতে চাচ্ছে না। তবে প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে, এটা ফাইনাল।

  • সর্বশেষ