শিরোনাম
◈ সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ◈ ট্রাম্পের সেই গোপন ফ্লাইটে কারা ছিলেন? ◈ লিও‌নেল মে‌সি শোক কাটিয়ে মাঠে ফিরলেন, বাবার উদ্দেশে আবেগঘন বার্তা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি ◈ মির্জা ফখরুলের পর বিএনপির মহাসচিব কে, আলোচনায় তিন নাম ◈ ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১১:১২ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অনুমতি পেলেন বাবর আজম,রিজওয়ান,শা‌হিন,  হা‌রিস ও শাদাব খান

স্পোর্টস ডেস্ক : গত মাসে পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নেওয়ার বিষয়ে সব ধরণের এনওসি স্থগিত করেছিল পিসিবি। তবে সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে তারা। পাকিস্তানের ক্রিকেটারদের বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে পিসিবি। এমনটাই খবর ক্রিকেট বিষয়ক ওয়েসবাইট ইএসপিএন ক্রিকইনফোর।

তবে পাকিস্তানের ক্রিকেটাররা শুধু বিগ ব্যাশে খেলবেন, নাকি সব লিগেই খেলতে পারবেন, সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, যাদের বৈধ চুক্তি ও অনুমতি রয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম করা হয়েছে।

এবারের বিগ ব্যাশে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও শাদাব খান দল পেয়েছেন। সব ঠিক থাকলে অস্ট্রেলিয়ার ঘরোয়া এ টুর্নামেন্টে খেলবেন পাকিস্তানি ক্রিকেটাররা। এমনকি কয়েকটি দল নিজেদের ঘরের মাঠে পাকিস্তানের খেলোয়াড়দের নামে বিশেষ ‘ফ্যান জোন’ তৈরি করেছে।

এবারের বিগ ব্যাশ শুরু হবে ১৪ ডিসেম্বর, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। একই সময়ে মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। যদি পাকিস্তানি ক্রিকেটারদের সব লিগে খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে বিপিএলেও তাদের দেখা যেতে পারে।

তবে পাকিস্তানের ক্রিকেটারদের পেতে বেশ বেগ পেতে হবে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকে। কাছাকাছি সময়ে আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে। যেখানে নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন ১৮জন পাকিস্তানি ক্রিকেটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়