শিরোনাম
◈ বিশ্বকা‌প, প‌্যারাগু‌য়ে‌কে উড়ি‌য়ে দি‌য়ে যুক্তরাস্ট্র ম‌্যাচ জিত‌লো ৪-১ গো‌লে   ◈ বিশ্বকা‌পে আজ শেষ রা‌তে ব্রা‌জিল লড়‌বে মরক্কোর বিরু‌দ্ধে ◈ ১৯৮২ সা‌লে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে গোল বাতিল করান কুয়েতের রাজপুত্র!  ◈ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা ◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রো‌হিত ও কোহলির ব‌্যা‌টে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে জয় পে‌য়ে হোয়াইটওয়াশ এড়া‌লো ভারত

স্পোর্টস ডেস্ক : টানা দুই ম্যাচে ডাক! এরপর চারদিকে হইহই রব— ফুরিয়ে গেছেন বিরাট কোহলি। অনেকেই তো জাতীয় দলে তার শেষ দেখে ফেলেছিলেন। তবে জবাব দিতে খুব বেশি সময় নিলেন না ডানহাতি এ ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিফটি করে দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন কোহলি। তারপরও ভারতের জয়ের নায়ক অবশ্য কোহলি নন, সেঞ্চুরি করা রোহিত শর্মা।

সিডনিতে এদিন আগে ব্যাট করতে নেমে ২৩৬ রান তুলতেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় ভারত। প্রথম দুই ম্যাচে জেতা অস্ট্রেলিয়ার হাতেই উঠেছে ট্রফি।

রান তাড়ায় সফরকারীদের দুর্দান্ত শুরু এনে দেন রোহিত শর্মা ও শুবমান গিল। পাওয়ারপ্লেতে অস্ট্রেলিয়ার বোলারদের আক্রমণাত্মক খেলেছেন তারা। তবে বড় ইনিংস খেলতে পারেননি গিল। ২৬ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় করেন ২৪ রান।

তবে গত ম্যাচে ৭৩ রানে আউট হওয়া রোহিত এদিন ঠিকই তুলে নিয়েছেন সেঞ্চুরি। ওয়ানডে ক্যারিয়ারে রোহিতের এটি ৩২তম সেঞ্চুরি। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন কোহলি। মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডদের কোনো পাত্তাই দেননি তারা। করেছেন সাবলীল ব্যাটিং। 

দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন রোহিত ও কোহলি। ১২৫ বলে ১৩ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১২১ রানে অপরাজিত ছিলেন রোহিত। ৮১ বলে ৭ বাউন্ডারিতে ৭৪ রানে অপরাজিত ছিলেন কোহলি।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। তবে বড় ইনিংস খেলতে পারেননি তারা। ২৫ বলে ২৯ রান করে ফিরেছেন হেড, মার্শের ব্যাট থেকে এসেছে ৫০ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪১ রান।

ম্যাথু শট, কুপার কনোলি ও অ্যালেক্স ক্যারি শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি। তবে ফিফটির দেখা পেয়েছেন ম্যাট রেনশ। ৫৮ বলে ২ বাউন্ডারিতে করেছেন ৫৬ রান। ভারতের হয়ে ৮.৪ ওভারে ৩৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন হার্ষিত রানা। দুটি উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়