শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নিরাপত্তাহীনতায় ভুগ‌ছেন খে‌লোয়াড়রা, ভারতে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

স্পোর্টস ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণের ঘটনা ঘটেছে ভারতের ইন্দোরে। 

বৃহস্পতিবার (২৩ অ‌ক্টোবর) সকালে একটি ক্যাফেতে যাচ্ছিলেন তারা, সেসময় এক মোটরসাইকেল আরোহী এসে দুজনের সঙ্গে অনুপযুক্তভাবে স্পর্শ করে পালিয়ে যায়। ক্রিকইনফো/টি স্পোর্টস

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানায়, অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্য ইন্দোরে একটি ক্যাফেতে যাওয়ার সময় এক মোটরসাইকেল আরোহীর দ্বারা অনুপযুক্তভাবে স্পর্শের শিকার হন। বিষয়টি দলের নিরাপত্তাকর্মীরা স্থানীয় পুলিশকে জানিয়েছেন, তদন্ত চলছে।

ঘটনার পরপরই ইন্দোর পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন, ভারতের মধ্যপ্রদেশে নারী ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ইন্দোরে। অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের সঙ্গে অশালীন আচরণ ও অনুসরণের অভিযোগে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রিং রোডের একটি ক্যাফে থেকে হোটেলে ফেরার সময় ঘটনাটি ঘটে। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স পরে ইন্দোরের এমআইজি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

 পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের পরিচয় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে ৩০ বছর বয়সী আকিল খান নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইন্দোর পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাজেশ দানদোতিয়া বলেন, অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বৃহস্পতিবার রাতেই মামলা নেওয়া হয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’

এফআইআর অনুযায়ী, সকাল ১১টার দিকে দুই ক্রিকেটার ক্যাফেতে গিয়েছিলেন। ফেরার পথে তারা লক্ষ্য করেন, এক ব্যক্তি মোটরসাইকেলে করে তাদের পিছু নিচ্ছে এবং পরে একজনের দিকে হাত বাড়ায়। তাৎক্ষণিকভাবে খেলোয়াড়রা প্রতিরোধ গড়ে তোলেন, তারপর লোকটি পালিয়ে যায়।

দলের নিরাপত্তা ব্যবস্থাপক সিমন্স জানান, একজন খেলোয়াড় সকাল ১১টা ৮ মিনিটে তাঁকে লাইভ লোকেশন পাঠান এবং বার্তা দেন—‘একজন লোক আমাদের অনুসরণ করছে ও স্পর্শ করার চেষ্টা করছে।’পরে পুলিশ ও লিয়াজোঁ অফিসাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খেলোয়াড়দের নিরাপদে হোটেলে ফিরিয়ে নেন।

ঘটনাটি ঘটেছে র‍্যাডিসন ব্লু হোটেলে অবস্থানরত অস্ট্রেলিয়া দলের দুই সদস্যের সঙ্গে। পুলিশ রাত ১০টা ২৪ মিনিটে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করে, ভারতীয় দণ্ডবিধির ৭৪ ও ৭৮ ধারায়—যেখানে নারীর মর্যাদা নষ্টের উদ্দেশ্যে হামলা ও অনুসরণের অভিযোগে মামলা হয়।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, খেলোয়াড়রা কীভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বাইরে গিয়েছিলেন, তা খতিয়ে দেখা হবে। এমপিসিএর প্রধান প্রশাসনিক কর্মকর্তা রোহিত পান্ডিত বলেন, 

‘ইন্দোর সাধারণত নারীদের জন্য নিরাপদ শহর হিসেবে পরিচিত। এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। দলের নিরাপত্তা কর্মকর্তারা, স্থানীয় পুলিশ ও বিসিসিআইয়ের নিরাপত্তাকর্মীরা দায়িত্বে ছিলেন। তারপরও কীভাবে খেলোয়াড়রা নিরাপত্তা টিমকে না জানিয়ে বাইরে গিয়েছিলেন, সেটি এখন খতিয়ে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়া নারী দল ১৭ অক্টোবর থেকে ইন্দোরে অবস্থান করছে এবং শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তাদের শেষ লিগ ম্যাচ। অস্ট্রেলিয়া বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যালিসা হিলির দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়