শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভেঙে দি‌লেন অ‌স্ট্রিয়ার ত্রিকেটার করণবীর সিং

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রিয়ার াক্রকেটার করণবীর সিং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। ডানহাতি এ ব্যাটার পেছনে ফেলেছেন মোহাম্মদ রিজওয়ানের এক বছরে করা সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড।

চলতি বছরে এখন পর্যন্ত ১৪৮৮ রান করেছেন করণবীর, যা এক বছরে সর্বোচ্চ। এর আগে রেকর্ডটি ছিল রিজওয়ানের। ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩২৬ রান করেছিলেন পাকিস্তানের উইকেট কিপার এ ব্যাটার।

সম্প্রতি রোমানিয়ার বিপক্ষে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রিয়া। সিরিজের শুরুতে রিজওয়ানের রেকর্ড ভাঙতে করণবীরের প্রয়োজন ছিল ৮৭ রান। প্রথম টি-টোয়েন্টিতেই ডানহাতি এ ব্যাটার খেলেন ২৭ বলে ৫৭ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচে ঝড় তোলেন করণবীর, করেন ৪৬ বলে ৯০ রান। তাতেই নিজের করে নেন রিজওয়ানের বিশ্ব রেকর্ড।

শেষ দুই ম্যাচেও রান পেয়েছেন করণবীর। তৃতীয় ম্যাচে ৪৪ বলে ৭৪, শেষটিতে ১২ বলে ২৭। সব মিলিয়ে করণবীরের চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন রান সংখ্যা ১৪৮৮।

আরও একটি রেকর্ড নিজের করে নিয়েছেন করণবীর। চলতি বছরে এখন পর্যন্ত ১২৭টি বাউন্ডারি মেরেছেন অস্ট্রিয়ান এ ব্যাটার। রিজওয়ান এক বছরে মেরেছিলেন সর্বোচ্চ ১১৯টি চার।

ছক্কার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন করণবীর। রোমানিয়া সিরিজে সেই সংখ্যাটা আরও বাড়িয়ে নিয়েছেন ডানহাতি এ ব্যাটার। চলতি বছরে এখন পর্যন্ত করণবীর ছক্কা মেরেছেন ১২২টি। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি ছক্কা সূর্যকুমার যাদব মেরেছিলেন ২০২২ সালে।

  • সর্বশেষ