শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের বিরু‌দ্ধে বি‌সি‌বির টি-টোয়েন্টি দল ঘোষণা, ফিরলেন লিটন

নিজস্ব প্রতি‌বেদক : ওয়েস্ট ইন্ডি‌জের বিরু‌দ্ধে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

স্কোয়াডে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। ইনজুরির কারণে সবশেষ আফগানিস্তান সিরিজের দলে ছিলেন না উইকেট কিপার এ ব্যাটার।

লিটনের অনুপস্থিতিতে আফগানিস্তান সিরিজের দলে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়া হয়নি টাইগার এ ওপেনারের। তবে কোনো ম্যাচ না খেলা সৌম্যকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে রাখেনি টিম ম্যানেজমেন্ট।

এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের দলে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে নেই তারকা এ অলরাউন্ডার।

আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

  • সর্বশেষ