শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০২:৪৭ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট স্টেডিয়াম বিশ্বের সেরা সাত স্টেডিয়ামের তালিকায়

সবুজ পাহাড়, চা-বাগান আর নির্মল প্রকৃতির বুকে ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নিয়ে গর্বের নতুন উপলক্ষ পেল বাংলাদেশ। ইংল্যান্ডভিত্তিক জনপ্রিয় ক্রিকেটমাধ্যম ‘ক্রিকেট ৩৬৫’ বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা প্রকাশ করেছে, যেখানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই নয়নাভিরাম ভেন্যুটি।

সিলেটের স্টেডিয়ামটি সবসময়ই দর্শকদের কাছে আলাদা এক আকর্ষণ। শহরের এয়ারপোর্ট রোডের পাশে অবস্থিত এই মাঠ যেন প্রকৃতির কোলে গড়া এক রূপকথার রাজ্য। চারপাশের সবুজ পাহাড়, চা-বাগানের ফাঁকে উঁকি দেয়া সূর্যের আলো, আর সকাল কিংবা গোধূলির কুয়াশাচ্ছন্ন দৃশ্য। সব মিলিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে করেছে অনন্য সুন্দর।

‘ক্রিকেট ৩৬৫’ তাদের প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে পাহাড় ও চা-বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক আনন্দের স্থান। মাঠের চারপাশের সবুজ দৃশ্য দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে।

২০০৭ সালে নির্মিত এই স্টেডিয়াম আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে ২০১৪ সালের ১৭ মার্চ, টি–টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক সিরিজ, বিপিএলসহ অসংখ্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Advertisement

বিশ্বের সবচেয়ে সুন্দর সাত ক্রিকেট স্টেডিয়ামের তালিকায় আরও আছে- দক্ষিণ আফ্রিকার নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম, অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল, ভারতের ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, পাকিস্তানের গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড।

বাংলাদেশের জন্য এটি শুধু সৌন্দর্যের স্বীকৃতি নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে দেশের এক উজ্জ্বল পরিচয়ের প্রতিফলনও বটে। প্রকৃতি ও ক্রিকেটের মিলনে সিলেট আজ হয়ে উঠেছে এক ‘সবুজ গৌরবের মাঠ’।

 

  • সর্বশেষ