শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ১০:২৮ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সুপার ওভা‌রে রিশাদ হো‌সেন‌কে না দেখে অবাক হ‌লেন আকিল

স্পোর্টস ডেস্ক : ‌কতোটা স‌ঠিক হ‌য়ে‌ছে সুপার ওভা‌রে ব‌্যাটার নির্বাচ‌নে। সংবাদমাধ্যম থেকে শুরু করে ক্রিকেটভক্ত, সকলেই অবাক হয়েছেন টিম ম্যানেজমেন্টের এমন অদ্ভুত সিদ্ধান্ত দেখে। শুধু তাই নয়, অবাক হয়েছেন প্রতিপক্ষের ক্রিকেটাররাও। সংবাদ সম্মেলনে এসে সেটাই জানিয়ে গেলেন উইন্ডিজ স্পিনার আকিল হোসেন। 

তি‌নি বলেন, ‘আমি অনেক অবাক হয়েছি। ম্যাচে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে যেই খেলোয়াড়, ১৪ বলে ৩৯ রান করেছে, সে-ই সুপার ওভারে নেই। সে লম্বা খেলোয়াড়, বল পর্যন্ত ভালোভাবে পৌঁছাতে পারে এবং শক্তিও ভালো; শর্ট সাইডে সে যেভাবে দুটো ছক্কা মেরেছ, আমরা সবাই খুব অবাক হয়েছি যে তাকে কেন সুপার ওভারে পাঠানো হয়নি। এই সিদ্ধান্তটা আমাদের পক্ষে এসেছে। --- সময়‌নিউজ

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের একাদশে ছিলেন না আকিল হোসেন। মূলত ওয়ানডে স্কোয়াডেই ছিলেন না তিনি। শামার জোসেফ ইনজুরিতে ছিটকে যাওয়ায় হুট করে উড়িয়ে আনা হয় তাকে। গতকাল রাত চারটায় ঢাকায় এসে পৌঁছান তিনি। সেই ভ্রমণক্লান্তি নিয়ে খেলেই আজ করেছেন ম্যাচজয়ী পারফরম্যান্স। 
 
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার শরীরে আর কিছু অবশিষ্ট নেই। হোটেলে উঠেছি রাত চারটায়। সেখান থেকে ম্যাচে। তবে এটা আমার চাকরির অংশ। যখন আমি প্রতিজ্ঞা করেছি (খেলার), সেক্ষেত্রে আমার সবসময় প্রস্তুত থাকতে হবে এবং শতভাগ দিতে হবে।

প্রথম ম্যাচে বাসায় বসে খেলা দেখেছেন আকিল। বাড়িতে বসে গত ম্যাচের পিচ কেমন দেখলেন, এই অভিজ্ঞতা নিয়ে সংবাদ সম্মেলনে আকিল বলেন, ‘আমি টিভি অন করেছিলাম খেলা দেখতে (প্রথম ম্যাচের খেলা দেখার জন্য)। আমার কাছে মনে হয়েছিল টিভির কালারে কোনো সমস্যা হয়েছে (হাসি)। পরে বুঝতে পেরেছি পিচই কালো। টিভি ঠিকই আছে।

  • সর্বশেষ