শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৯:৩৮ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে এক রানে হারলো বাংলাদেশ

সুপার ওভারে ১ রানে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। এতে তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখল তারা। আগামী ২৩ অক্টোবর তাই শেষ ওয়ানডেটি অঘোষিত ফাইনাল।

সুপার ওভারে ১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো পেয়েছিল বাংলাদেশ।

কিন্তু জয়ে রাঙাতে পারেননি সৌম্য সরকার-সাইফ হাসানরা। বরাবরের মতোই তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের। বোলার আকিল হোসেন প্রথম বৈধ বল করতে এসে ওয়াইড দেন। পরে আবার নো বল করেন। সেই বলে ডাবল নেন সৌম্য। তবে ফ্রি হিট বলে এক রানের বেশি নিতে পারেননি বাঁহাতি ওপেনার। 

ফিরতি বলে সাইফ হাসানকে ডট দিয়ে কামব্যাক করেন আকিল। চতুর্থ বলে সৌম্যকে বাউন্ডারি লাইনে ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের দিকে জয়ের পাল্লা ভারী করেন বাঁহাতি স্পিনার।

Advertisement

পঞ্চম বলে লেগবাই হলে শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৪ রানের। ওভারে শেষ বল করার আগে আবর ওয়াইড দেন। তবে ১ বলে ৩ রানের সমীকরণে ঠিকই ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচ জেতান তিনি। কেননা শেষ বলে সাইফ হাসান একটা রানই নিতে পারেন। এতে ১ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

সুপার ওভারে ১০ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। ওভারের শুরুটা ভালোই করেছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে এক রান দিলেও ফিরতি বলে শেরফান রাদারফোর্ডকে আউট করেছিলেন বাঁহাতি পেসার। চতুর্থ বলেও প্রায় ব্র্যান্ডন কিংকে আউটই করেছিলেন তিনি। যদি কাভারে ঠিকমতো ক্যাচটা নিতে পারতেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু সুযোগটা হাতছাড়া করেন। শেষ বলে ৪ মেরে ওয়েস্ট ইন্ডিজকে ১০ রানের সংগ্রহ এনে দেন শাই হোপ। 
 
এর আগে শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ ৬ বলে ৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। আর বাংলাদেশের দরকার ২ উইকেট। সাইফ হাসান প্রথম দুই বলে আকিল হোসেনকে ডট দিলে ম্যাচ যায় জমে। তৃতীয় ও চতুর্থ বলে সিঙ্গেল নিলে সমীকরণ দাঁড়ায় ২ বলে ৩ রান।

পঞ্চম বলে আকিলকে বোল্ড করেন বাংলাদেশের অফস্পিনার। এতে শেষ বলে ৩ রানে ব্যাটিং করতে নেমে ক্যাচ তুলে দিয়েছিলেন খারি পিয়েরে। কিন্তু স্কয়ার লেগের দিকে দৌড়েও বাঁহাতি ব্যাটারের ক্যাচ তালুবন্দী করে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বিপরীতে ডাবল নিয়ে ম্যাচকে সমতায় ফেরান হোপ ও পিয়েরে। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ