শিরোনাম
◈ কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মাজারে জমা হওয়া কোটি টাকার দান কোথায় যায়? হিসাব তলব প্রশাসনের ◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ১২:০৫ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ার কাছে হেরে ডিএলএস পদ্ধতির সমালোচনা করলেন সু‌নিল গাভাস্কার

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে ভারত। বৃষ্টি আইনে ৭ উইকেটে জয় লাভ করে অজিরা। মিচেল স্টার্কদের কাছে হারের পর ডিএলএস পদ্ধতির সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।

প্রথম ওয়ানডেতে বারবার হানা দিয়েছে বৃষ্টি। যার কারণে ২৬ ওভারে নেমে আসে ম্যাচ। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে ভারত। ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়া লক্ষ্য পায় ১৩১ রান। যা ২৯ বল ও ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় অজিরা। যা একদম মেনে নিতে পারেননি গাভাস্কার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় খুব বেশি মানুষ এই পদ্ধতিটি বোঝে না, যদিও এটি অনেকদিন ধরে ব্যবহার হচ্ছে। 

একজন ভারতীয় ক্রিকেটার ভিজেডি পদ্ধতি তৈরি করেছিলেন, আমার মনে হয় সেটা অনেক ভালো। কারণ এটি দুই দলকেই সমান সুযোগ দেয়। বিসিসিয়াআইও ঘরোয়া ক্রিকেটে ভিজেডি পদ্ধতি ব্যবহার করে, এখন ঠিক নিশ্চিত নই।

গাভাস্কার আরও বলেন, ‘সম্ভবত এটি এমন একটি বিষয় যা তাদের (আইসিসি) খতিয়ে দেখা উচিত এবং নিশ্চিত করতে হবে যে, যখন বৃষ্টির কারণে খেলা থেমে যায়, তখন দুই দলই যেন মনে করে তাদের দেওয়া লক্ষ্য যথাযথ এবং ন্যায্য।’

দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ৮ রান করে ফিরলেও কোহলি মেরেছেন ডাক। তবে তারকা দুই ক্রিকেটারের ফর্ম নিয়ে চিন্তিত নন গাভাস্কার।

তিনি বলেন, ‘ভারত সত্যিই একটি দারুণ দল। চার-পাঁচ মাস আগে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। রোহিত শর্মা এবং বিরাট কোহলি পরের দুই ম্যাচে বড় স্কোর করলে অবাক হব না। 

বিরতির পর তারা ফিরছেন, তাই নেটে আরও বেশি অনুশীলন এবং রিজার্ভ বোলারদের ভালো থ্রোডাউন করতে থাকলে তারা দ্রুত ছন্দে ফিরবেন। আর একবার তারা ফিরলেই ভারতের দলীয় রান হবে ৩০০–৩২০-এর বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়