শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ফিরতে বাংলাদেশের দরকার ২০৩ রান

জয় পাওয়া যেন ভুলে গেছে বাংলাদেশ নারী দল। কেননা বিশ্বকাপে খেলা সর্বশেষ ৪ ম্যাচেই হার সঙ্গী হয়েছে তাদের। আজ জয়ে ফিরতে হলে ২০৩ রান করতে হবে নিগার সুলতানা জ্যোতিদের। টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০২ রান করে শ্রীলঙ্কা।

শুরুটা অবশ্য দারুণ করেছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই ভিশমি গুণারত্ণেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলান মারুফা আক্তার। তবে শুরুর সেই আনন্দ দ্রুতই মিইয়ে যায় বাংলাদেশের। দ্বিতীয় উইকেটে চামিরা আতাপাত্তু ও হাসিনি পেরেরা ৭২ রানের জুটি গড়ায়।

শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তুকে ৪৫ রানে এলবিডব্লিউ করে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাবেয়া খান। সতীর্থ ফিফটি করতে না পারলেও ঠিকই করেছেন পেরেরা। তবে আফসোস নিয়ে মাঠ ছেড়েছেন পেরেরা। কাছে এসেও যে তিন অঙ্ক স্পর্শ করা হয়নি তার।

অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় ৮৫ রানে ফেরেন বাঁহাতি ব্যাটার। তার ১৩ চার ও ১ ছক্কার ইনিংসে ভর করেই দুই শ উর্ধ্বো স্কোর পায় শ্রীলঙ্কা। এই সংগ্রহে অবশ্য কিছুটা অবদান রেখেছেন নিলাখশিখা সিলভাও। ৩৭ রানে আউট হওয়ার আগে পেরেরার সঙ্গেই পঞ্চম ‍উইকেটে ৭৪ রানের জুটি গড়েন তিনি। তাকে আউট করে আরো বড় রান তাড়া থেকে বাংলাদেশকে বাঁচান স্বর্ণা আক্তার।

কেননা নিলাখশিখা আউট হওয়ার আগে ৩১ ওভারে ৪ উইকেটে ১৬৮ তুলেছিল শ্রীলঙ্কা। এতে কমপক্ষে ২৫০ রানের স্বপ্নই দেখছিল তারা। তবে পর পর নিজের তিন ওভারে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান স্বর্ণা। এতে করে শেষ ৬ উইকেট ২৮ রানে হারায় লঙ্কানরা। স্বর্ণার ৩ ‍উইকেটের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ২ উইকেট নেন রাবেয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়