শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আর্জেন্টিনার নিকো পাজ ইতালির লিগে ঝড় তুলছেন

স্পোর্টস ডেস্ক : এই কি‌শোর দারুণ পাফরম কর‌লো। একবার দলের জয়ে অবদান রে‌খে‌ছি‌লেন। ইতা‌লির লিগ সিরি‘আ’তে গত শ‌নিবার জুভেন্টাসের বিপক্ষে কোমোর ২-০ ব্যবধানের জয়ে একটি গোলের সঙ্গে সতীর্থে দিয়ে করিয়েছেন আরেকটি গোল। ধারে ইতালির ক্লাবটিতে যোগ দিয়ে নিয়মিতই চমক দেখিয়ে যাচ্ছেন আর্জেন্টিনার প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার।

কোমোর ঘরের মাঠ সিনিগালিয়ায় চার মিনিটে কর্নার থেকে দারুণ এক ক্রসে বল জুভেন্টাসের বক্সে পাঠান নিকো। সেখান থেকে বল জালে জড়ান মার্ক-ওলিভার কেম্প। ম্যাচের ৭৯ মিনিটে জাদুকরী মুহূর্তের স্বাক্ষী করেন নিকো। মাঝমাঠ থেকে বল পেয়ে বক্সের প্রান্তে এগিয়ে যান আর্জেন্টাইন মিডফিল্ডার। --- টি স্পোর্টস

advertisement

এরপর জুভেন্টাসের ডিফেন্ডার আন্দেয়া কম্বিয়াসোকে পরাস্ত করে বাঁ পায়ের অসাধারণ এক শটে জাল কাঁপান নিকো পাজ। নিকো পাজের দূত্যি ছড়ানোর ম্যাচে ১৯৫২ সালের পর জুভেন্টাসের বিপক্ষে প্রথম জয়ও পেল কোমা। 

২০২৫-ে২৬ মৌসুমে সিরি‘আ’তে চারটি গোলের সঙ্গে সমান চারটি অ্যাসিস্ট করেছেন নিকো পাজ। মাঠে গোলের সুযোগ তৈরি করা, সতীর্থের গোলে সহায়তা করা, নিঁখুত ফিনিশিংয়ে বল জালে পাঠানোয় পারদর্শী হয়ে উঠেছেন নিকো পাজ।

advertisement

রিয়াল মাদ্রিদ থেকে ধারে যোগ দেওয়া নিকোর প্রশংসা করতে একেবারেই কার্পণ্য করছেন না কোমোর কোচ সেস ফ্যাব্রেগাস। ডিএজেডএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আমি তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই, কারণ আমি বুঝতে পারি কে ক্ষুধার্ত, কার মানসিকতা বড় কিছু হওয়ার মতো।

শিষ্যকে নিয়ে ফ্যাব্রেগাস আরও বলেন, ’সে যেখানে যেতে চায় যেতে পারবে। শুধু বিনয়ী থাকতে হবে, পরিশ্রমের মানসিকতা ধরে রাখতে হবে—কারণ প্রতিভা ও শারীরিক সামর্থ্য দুটোই ওর আছে।

advertisement

কোমোয় নিকোর উন্নতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রিয়াল মাদ্রিদ। মৌসুম শেষে তাঁর প্রত্যাবর্তন বিবেচনা করতে পারে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

  • সর্বশেষ