শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেটে বিশ্ব রেকর্ড, ৩৪ বলে সেঞ্চুরি ভার‌তের কিরন নাভি‌গি‌রের

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ওপেনার কিরণ নাভগিরে। শুক্রবারর ইন্ডিয়ান উইমেনস টি-টোয়েন্টি ট্রফিতে মহারাষ্ট্রের হয়ে পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৩৪ বলেই ১০০ রানের মাইলফলকে পৌঁছান তিনি।

ঝোড়ো সেঞ্চুরিতে নাভগিরে ভাঙলেন নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের রেকর্ড। ২০২১ সালে নিউজিল্যান্ড ক্রিকেট উইমেনস টি-টোয়েন্টিতে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন কিউই ব্যাটার। পাঞ্জাবের বিপক্ষে ৩৫ বলে ৭টি ছক্কা ও ১৪টি চারে ১০৬ রানে অপরাজিত থাকেন নাভগিরে। ১১১ রানের লক্ষ্য আট ওভারেই তাড়া করে মহারাষ্ট্র। ম্যাচ জিতল তারা ৯ উইকেটে।

৩১ বছর বয়সী নাভগিরের স্ট্রাইক রেট ৩০২.৮৬। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে ৩০০-এর ওপরে স্ট্রাইক রেটে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি।

যদিও আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে দ্রুত সেঞ্চুরির রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ডিয়েন্ড্রা ডটিনের দখলে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ বলেই সেঞ্চুরি করেছিলেন তিনি।

নাাভগিরে ভারতের সবশেষ ম্যাচ খেলেছেন ২০২২ সালের অক্টোবরে- এশিয়া কাপে থাইল্যান্ডের বিপক্ষে। সব মিলিয়ে খেলেছেন ছয় টি-টোয়েন্টি।

  • সর্বশেষ