শিরোনাম
◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও)

৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে চলে যান অথবা দেশত্যাগ করেন। একই পরিণতি বরণ করেন দলটির হুইপ ও সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তবে এবার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন, মাশরাফি তার পূর্বের রাজনৈতিক অবস্থান থেকে সরে এসেছে।

সাকিব আল হাসান প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাকিবকে দেশে খেলতে দেওয়ার বিষয়ে সহায়তা করার সুযোগ নেই বলে জানান তিনি। শেখ হাসিনাকে সমর্থন করাই সাকিবের বিষয়টি আলোচনায় আসার মূল কারণ বলে উল্লেখ করেন আসিফ।

সাকিব সম্পর্কে তিনি বলেন, শেয়ার মার্কেটে কেলেঙ্কারি নিয়ে মামলা হলো, তারপর আরও কিছু ফিন্যানশিয়াল ফ্রড নিয়ে দুদকের মামলা চলছে, তারপর তার বাবা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এমন ভিডিও সামনে এসেছে, তার পরিবারের বিরুদ্ধেও সম্ভবত হত্যামামলা আছে। তো এগুলোর কারণে সামনে এসেছে বিষয়টা, এমন না যে আমরা পিক আপ করে নিয়ে এসেছি।

সাকিবের প্রসঙ্গ থেকে তিনি মাশরাফির রাজনৈতিক অবস্থান নিয়ে বলেন, কিন্তু মাশরাফি বিন মুর্তজার বিষয়ে এমন কিছু আছে কি না, এমন আমার জানা নেই বা আমার চোখে পড়েনি। আমার জানামতে উনি ওনার যে রাজনৈতিক অবস্থান ছিল সেটা থেকেও আবার সরে এসেছেন, ফেসবুকে উনি স্পষ্ট করেছেন বলে আমার মনে পড়ে।

Advertisement

প্রসঙ্গত, মাশরাফি তার রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত গত বছরের আগস্টে এক সাক্ষাৎকারে দিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন, যখন রাজনীতিতে ছিলাম, ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি। এখন রাজনীতিতে নেই, এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই, তাহলে কেমন হয়ে যায় না!

গত এক বছরে মাশরাফির ১৪টি ফেসবুক পোস্টের কোনটিই আওয়ামী লীগ সম্পর্কিত নয়। অন্যদিকে সাকিব একই সময়ে জুয়ার ব্র্যান্ডিংয়ের পাশাপাশি আওয়ামী লীগ নিয়ে একাধিক পোস্ট করেছেন।

  • সর্বশেষ