শিরোনাম
◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ২২ জুলাই, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নি‌জের মাঠে ভারত সিরিজ শুরুর আগে ধাক্কা খেলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১৯ অক্টোবর পার্থে প্রথম ওয়ানডেতে একে অপরের মুখোমুখি হবে দুই দল। তার আগে বেশ বড়সড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। -- ডেই‌লি ক্রিকেট

প্রথম দুই ওয়ানডেতে অ্যাডাম জাম্পা ও জশ ইংলিসকে পাবে না অস্ট্রেলিয়া। পিতৃত্বকালীন ছুটির কারণে প্রথম দুই ওয়ানডে খেলবেন না জাম্পা। আর ইংলিশ এখনো মাংস পেশির চোট থেকে সেরে ওঠেননি।

ইতোমধ্যে তাদের বদলি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জাম্পার বদলে স্পিনার ম্যাথু কুনেমান, আর ইংলিসের বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন জশ ফিলিপ। সিএ’র প্রত্যাশা– ২৫ অক্টোবর তৃতীয় ওয়ানডেতে পুরো ফিট হয়ে ফিরবেন ইংলিস।

স্বর্নার ব্যাটিং ঝড়, লড়াকু সংগ্রহ বাংলাদেশের ফিলিপ অবশ্য সুযোগ পেতেন না যদি স্কোয়াডে উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি থাকতেন। মূলত আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবে শেফিল্ড শিল্ডে খেলছেন তিনি।

এদিকে, কুনেমান অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিন বছর পর। একাদশে থাকলে সিরিজের প্রথম ওয়ানডে হতে পারে ফরম্যাটটিতে ঘরের মাঠে তার প্রথম ম্যাচ।

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : মিচেল মার্শ (অধিনায়ক), হ্যাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কপার কনলি, বেন ডারউইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ (উইকেটরক্ষক), জশ ফিলিপ (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও ম্যাথু কুনেমান।

  • সর্বশেষ