শিরোনাম
◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, অলির দুটি জমার কারণ জানাল জামায়াত ◈ ‘গত ছয় মাসে শতভাগ স্বচ্ছতায় পুলিশ নিয়োগ হয়েছে’ ◈ সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ◈ ট্রাম্পের সেই গোপন ফ্লাইটে কারা ছিলেন? ◈ লিও‌নেল মে‌সি শোক কাটিয়ে মাঠে ফিরলেন, বাবার উদ্দেশে আবেগঘন বার্তা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১২:২৭ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৫২ বছ‌রের ই‌তিহা‌সে প্রথম রান তাড়ায় বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারা‌লো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : ভার‌তের দুর্ভাগ‌্য, নারী বিশ্বকা‌পে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে রা‌নের পাহার গ‌ড়েও জ‌য়ের দেখা পে‌লো না। তারা হাইভোল্টেজ ম্যাচে ৩৩০ রান করেও অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি স্বাগতিক ভারত। তাদের দেয়া লক্ষ্য ৩ উইকেট ও ৬ বল হাতে রেখেই টপকে যায় অজিরা। ১৪২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অ্যালিসা হিলি।

মেয়েদের ওডিআইতে ৫২ বছরের ইতিহাসে রান তাড়ায় ৩৩০ পেরিয়ে জয়ের কোনো দৃষ্টান্ত ছিল না। আজ ভারতের মাটিতে সেই উদাহরণ গড়লো অস্ট্রেলিয়া।

বিশাখাপত্নমে টস হেরে দারুণ শুরু পায় ভারত। উদ্বোধনী জুটিতে ১৫৫ রান করেন প্রাতিকা রাওয়াল ও স্মৃতি মান্ধানা। জুটি ভাঙ্গে মান্ধানা ৮০ রান করে ফিরলে। আর প্রাতিকা আউট হন ৭৫ রান করে। হারলিন দোয়েল ৩৮ রান করে মলিনেক্সের শিকারে পরিণত হন। এরপর ভারতের ইনিংসে ধ্বস নামান সাদারল্যান্ড। তবে জেমিমা ও রিচা ঘোষের ত্রিশোর্ধ দুটি ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৩০ রানে অলআউট হয় স্বাগতিকরা। অজিদের হয়ে ৫ উইকেট নেন সাদারল্যান্ড।

জবাবে ১৪২ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার জয়ের পথ তৈরি করেন অধিনায়ক অ্যালিসা হিলি। সাথে লিচফিল্ড, পেরি ও গার্ডনারের চল্লিশোর্ধ তিনটি ইনিংসে ১ ওভার বাকি থাকতেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন অজিরা। আর হেরে তিন নম্বরে নেমে গেছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়