শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ১২:২৫ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

খুলনাকে হা‌রি‌য়ে আবারও এনসিএলের শিরোপা জিত‌লো রংপুর

স্পোর্টস ডেস্ক :  স্পিনারদের নৈপুণ্যে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির শিরোপা লড়াইয়ে খুলনা বিভাগকে অল্পতেই আটকিয়েছিল রংপুর বিভাগ। লক্ষ্য তাড়ায় নাসির হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ৮ উইকেটের সহজ জয়ে টানা দ্বিতীয় আসরের শিরোপা জিতেছে দলটি।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৬ রান তোলে খুলনা। জবাবে তিন ওভার হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রংপুর। --- ক্রিক‌ফ্রেঞ্জি

বিপিএলের পর দেশের দ্বিতীয় টি-টুয়েন্টি টুর্নামেন্ট হিসেবে গত বছর প্রথমবারের মতো মাঠে গড়ায় এনসিএল টি-টুয়েন্টি। সেবার ঢাকা মহানগরকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল রংপুর।

ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি খুলনার। দ্বিতীয় বলেই ইমরানুজ্জামানকে তুলে নেন নাসুম আহমেদ। স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ৬ ওভারে মাত্র ১৯ রান তুলতে পারে খুলনা। পাওয়ারপ্লে শেষ হওয়ার পর প্রথম বলেই রানআউটে কাটা পড়েন এনামুল হক বিজয় (১২)। একই ওভারে বোল্ড হয়ে সাজঘরের পথ দেখেন ২২ বলে ৮ রান করা সৌম্য সরকার। 

একসময় জাতীয় দলের আরেক নিয়মিত মুখ আফিফ হোসেন ফেরেন ১৪ রান করে। এরপর অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৪৪ ও মৃত্যুঞ্জয় চৌধুরীর ঝড়ো ২৪ রানের ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় দলটি।

জবাবে নাসির ও জাহিদ জাভেদের ৩৬ বলে ৬১ রানের উদ্বোধনী জুটিতে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় রংপুর। সঙ্গীর বিদায়ের পর ৩১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৬ রান করে ফেরেন ম্যাচসেরা নাসির। এরপর আবু হাসিমের ৪০ ও নাঈম ইসলামের ১৯ রানের অপরাজিত ইনিংসে ১৭তম ওভারের শেষ বলে লক্ষ্যে পৌঁছায় রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়