শিরোনাম
◈ ৭ মিনিটেই ইংল্যান্ডকে চমকে দিয়ে এগিয়ে ডিআর কঙ্গো, খেলাটি সরাসরি দেখুন ◈ বাংলাদেশি কার্গোর বাজার ধরতে সমুদ্র বন্দরের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করছে আদানি ◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র: মূল পর্বের উঠ‌লেন বাংলা‌দে‌শের অবিনাশসহ ৪ জন

স্পোর্টস ডেস্ক :  সোমবার (১৩ অ‌ক্টোবর) শুরু হচ্ছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা প্রতিযোগিতার মূল পর্বের খেলা। গতকাল শ‌নিবার ও আজ রোববার দু’দিন ধরে অনুষ্ঠিত হলো টুর্নামেন্টের বাছাইপর্ব। এই পর্ব পেরিয়ে চারজন খেলোয়াড় মূল পর্বে খেলার সুযোগ পেয়েছেন, যার মধ্যে আছেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল খেলোয়াড় অবিনাশ রাজভর।

রোববার সকালে বাছাইপর্বের চূড়ান্ত খেলায় অবিনাশ রাজভর দাপটের সঙ্গে জয় পেয়েছেন তাঁরই স্বদেশী সাফওয়ান সামি-কে হারিয়ে। দুটি সেটেই অবিনাশের জয় এসেছে সহজে। প্রথম সেটে তিনি ৬-১ গেমে এবং দ্বিতীয় সেটে ৬-০ গেমে সাফওয়ানকে পরাজিত করেন। অবিনাশ ছাড়াও বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছেন থাইল্যান্ডের চানাপাত পিসুথারনন্থ, চাইনিজ তাইপের উই চেং তাং এবং কোরিয়ার ইউন-সাং চো।

এদিকে, বাছাইপর্ব ছাড়াও ওয়াইল্ড কার্ড নিয়ে আরও চারজন খেলোয়াড় মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছেন। এই চারজনের মধ্যে বাংলাদেশের সাইম, জাওয়াদ ও মালেক এবং চীনের লি রয়েছেন।
মেইন ড্র’তে আগে থেকেই ২৪ জন খেলোয়াড় ছিলেন। তাঁদের সাথে বাছাইপর্ব থেকে আসা চারজন এবং ওয়াইল্ড কার্ড পাওয়া চারজন - মোট আটজন যুক্ত হয়ে মূল পর্বের লড়াইয়ে নামবেন। মেইন ড্র’তে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে আছেন জারিফ আবরার ও কাব্য গায়েন।

অন্যদিকে, টুর্নামেন্টের মেয়েদের বিভাগে বাংলাদেশের হয়ে সাতজন খেলোয়াড় সরাসরি মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁরা হলেন সুমাইয়া আক্তার, সারা আল জসিম, জান্নাতুল ফেরদৌস, হালিমা জাহান, ইয়ানা চৌধুরী, সুবর্ণ খাতুন ও মালিহা ইসলাম। গতকাল থেকে শুরু হওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়