শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০৬:৩১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রফি বিতর্কে নাকভি, আইসিসি পরিচালকের পদ হারানোর সম্ভাবনা

কয়েকদিন আগেই শেষ হয়েছে এশিয়া কাপ। তবে এখনও শেষ হয়নি বিতর্ক। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে এখনও ট্রফি হাতে পায়নি তারা। 

ফাইনালে ভারতের খেলোয়াড়েরা পিসিবি ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। নাকভিও ট্রফি না দিয়ে চলে যান। আর তিনি স্পষ্ট জানিয়ে দেন ভারতকে ট্রফি নিতে হলে তার কাছ থেকেই নিতে হবে।

ট্রফির এই ইস্যুর সমাধান এখনও হয়নি। এরই মধ্যে ভারতের সংবাদ সংস্থা পিটিআই নতুন তথ্য দিয়েছে। তারা জানিয়েছে, বিসিসিআই মনে করছে আইসিসির পক্ষ থেকে পিসিবি প্রধান নাকভিকে তার আচরণের জন্য সতর্ক করা হতে পারে। এমনকি নাকভি আইসিসিতে তার পরিচালক পদও হারাতে পারেন। 

পিটিআইকে এক সূত্র বলেছে, ‘পিসিবি কিংবা নাকভির ক্ষেত্রে কী ঘটে, সেটাই এখন দেখার বিষয়। বিসিসিআইয়ের কাছে এটা পরিষ্কার যে ভারতীয় দলকে নিজেই ট্রফি দিতে জোরাজুরি করা এবং টুর্নামেন্টের অফিশিয়াল আয়োজক বিসিসিআইয়ে ট্রফি পাঠানো প্রত্যাখান করার অধিকার তার (নাকভি) ছিল না।’

এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, এশিয়া কাপের ট্রফি নাকভির ব্যক্তিগত সম্পত্তি নয় এবং তাঁকে যত দ্রুত সম্ভব তা ভারতের কাছে ফেরত দিতে হবে।

কিছুদিন আগে অনুষ্ঠিত এসিসির সভাতেও শিয়া কাপের ট্রফি প্রসঙ্গ উঠেছিল। সেই সভায় অবিলম্বে ট্রফি হস্তান্তরের দাবি জানিয়েছিল বিসিসিআই। তবে নাকভি সাফ জানিয়েছিলেন, ভারতকে তাদের অধিনায়ককে এসিসির কার্যালয়ে পাঠিয়ে ট্রফি নিতে হবে।

এশিয়া কাপের ট্রফিটি এখন দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কার্যালয়ে তালাবদ্ধ আছে। সংস্থাটির চেয়ারম্যান নাকভির অনুমতি ছাড়া ‘ট্রফিটি স্থানান্তর কিংবা কারও হাতে তুলে না দেওয়ার নির্দেশনা’ দেওয়া হয়েছে। 

নাকভির ঘনিষ্ঠ এক সূত্র এ বিষয়ে পিটিআইকে বলেছেন, ‘ট্রফিটি এখনো দুবাইয়ে এসিসির অফিসে আছে। নাকভির পরিষ্কার নির্দেশনা রয়েছে, তার অনুমতি এবং উপস্থিতি ছাড়া সেটা স্থানান্তর করা কিংবা কারও হাতে তুলে দেওয়া যাবে না। তিনি নিজে উপস্থিত থেকে ভারতীয় দল কিংবা বিসিসিআইকে (সেটা যখনই ঘটুক) ট্রফিটি দেবেন, এ বিষয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন নাকভি।’ সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়