শিরোনাম
◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, অলির দুটি জমার কারণ জানাল জামায়াত ◈ ‘গত ছয় মাসে শতভাগ স্বচ্ছতায় পুলিশ নিয়োগ হয়েছে’ ◈ সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ◈ ট্রাম্পের সেই গোপন ফ্লাইটে কারা ছিলেন? ◈ লিও‌নেল মে‌সি শোক কাটিয়ে মাঠে ফিরলেন, বাবার উদ্দেশে আবেগঘন বার্তা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পরাজ‌য়ে হতাশ নন মিরাজ, বল‌লেন ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে

স্পোর্টস ডেস্ক : অলরাউন্ড পাফরম ক‌রে‌ছেন মে‌হেদী হাসান মিরাজ। ব্যাট হাতে দলের সর্বোচ্চ ৬০ রানের ইনিংস। পরে বোলিংয়ে ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ১ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও ম্যাচ শেষে হাসি নেই মেহেদী হাসান মিরাজের মুখে। কারণ হেরে গেছে তার দল।

পরাজয়ের হতাশা মুখে নিয়েই সামনের দিকে তাকিয়ে বাংলাদেশ অধিনায়ক। তার মতে, পরের দুই ম্যাচ ভালো খেলে ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ।

আবু ধাবিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। মিরাজ ৬০ ও তাওহিদ হৃদয় ৫৬ ছাড়া আর কেউই তেমন কিছু করতে পারেননি। তাই ২২১ রানের বেশি হয়নি দলের সংগ্রহ।

মাত্র ৫৩ রানে ৩ উইকেট হারানোর পর মিরাজ ও হৃদয় মিলে গড়েন ১০১ রানের জুটি। এর আগে-পরে ছিল শুধুই হতাশা।  আর কোনো জুটিতে ৩০ রানও আসেনি। 

ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তাই মিরাজও বললেন, বেশি জুটি গড়তে না পারার কারণেই হেরেছেন তারা।

আমরা প্রথম ১৫ ওভারের মধ্যে অনেক উইকেট হারিয়েছি। হ্যাঁ উইকেট সহজ ছিল না, টার্ন করছিল। ওই সময় আমরা ভুগছিলাম। তখন তাওহিদ হৃদয় খুব ভালোভাবে সামলে নিয়েছে। ইতিবাচক ক্রিকেট খেলেছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা তেমন জুটি গড়তে পারিনি। এখানেই সমস্যা।

একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ ও আফগানিস্তান। এরপর মঙ্গলবার হবে সিরিজের শেষ ওয়ানডে। মিরাজের বিশ্বাস, ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে তার দল।

আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এক ম্যাচ গেছে, দুই ম্যাচ বাকি আছে। আরও ভালোভাবে ফিরে আসার সুযোগ আছে আমাদের। এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে। এসব থেকে শিখতে পারব আমরা। ছেলেদের ওপর বিশ্বাস আছে, তারা পরের ম্যাচে ভালো করবে।

টসের সময় মিরাজ বলেছিলেন, ২৮০ রান করতে চান তারা। তবে পরে উইকেট দেখে মনে হয়েছে ২৬০ রান করতে পারলেও হবে। কিন্তু সেটিও করতে না পারায় হতাশ বাংলাদেশ অধিনায়ক।

 আমরা এই উইকেটের তুলনায় ৪০ রান কম করেছি। যদি ২৬০ বা এর আশপাশে করতে পারতাম, তাহলে আমরা ভালো করতে পারতাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়