শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশের বিরু‌দ্ধে আয়ারল্যান্ডের টেস্ট ও টি-‌টো‌য়ে‌ন্টির দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (৭ অ‌ক্টোবর) আসন্ন বাংলাদেশ সফরের জন্য টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড। টেস্ট দলে রয়েছে একাধিক চমক। টেস্ট দলে ডাক পেয়েছেন চার নতুন মুখ। কেড কারমাইকেল, লিয়াম ম্যাককার্থি, জর্ডান নিল ও স্টিফেন ডোহেনি প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন।

এ ছাড়া অনভিষিক্ত খেলোয়াড় গ্যাভিন হোইকেও দলে রাখা হয়েছে। চোট থেকে সেরে উঠেছেন কেড কারমাইকেল এবং তিনি ফিরেছেন দলে। লরকান টাকারও আছেন এই টেস্ট দলে, যিনি ২০২৩ সালের বাংলাদেশ সফরে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। এবারও বাংলাদেশ সফর রাঙাতে চাইবেন তিনি।

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন পল স্টার্লিং। দলে ফিরেছেন টিম টেক্টর। বাংলাদেশে আয়ারল্যান্ডের এই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা সিলেট, ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ড দল সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ২০২৩ সালে।

সিলেটে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর থেকে, আর দ্বিতীয় টেস্টটি ঢাকায় শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর চট্টগ্রাম ও ঢাকায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল এখন ব্যস্ত আফগানিস্তান সিরিজে। এরপর তারা সীমিত ওভারের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

আয়ারল্যান্ড টেস্ট দল---

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোঅ, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেগ ইয়াং।

আয়ারল্যান্ড টি-টোয়েন্টি দল----

পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেগ ইয়াং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়