শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতের নাগরিকত্ব নিতে চলেছেন পাকিস্তানের সা‌বেক ক্রিকেটার দানিশ কানেরিয়া?

‌স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের জাতীয় দলের হয়ে মাত্র দুইজন হিন্দু ক্রিকেটার এখনও পর্যন্ত প্রতিনিধিত্ব করেছেন। এঁদের মধ্যে একজন দানিশ কানেরিয়া। পাকিস্তানি এই ক্রিকেটার ৬১টি টেস্ট এবং ১৮টি ওয়ান ডে ম‌্যাচ খেলেছেন। প্রায় এক দশক দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। সেই পাকিস্তানি ক্রিকেটারই এবার ভারতীয় নাগরিকত্ব  নিতে চলেছেন?

সোশ্যাল মিডিয়ায় কানেরিয়ার ভারতীয় নাগরিকত্ব নেওয়া নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে। এইসব জল্পনা নিয়ে এবার নিজেই মুখ খুললেন প্রাক্তন পাক ক্রিকেটার। তিনি দাবি করেন একদিকে যেমন পাকিস্তানি মানুষজনের থেকে তিনি ভালবাসা পেয়েছেন, তেমনই খেলোয়াড় জীবনে বারংবার তাঁর ধর্ম বদল করার প্রচেষ্টাও করা হয়েছে।---- এ‌বি‌পিন আনন্দ

কানেরিয়া লেখেন, 'সাম্প্রতিক সময়ে আমি অনেককেই প্রশ্ন করতে দেখেছি যে কেন আমি পাকিস্তান নিয়ে কোনও কথা বলি না। কেন আমি ভারতের আভ্যন্তরীন বিষয়ে নাক গলাই, মন্তব্য করি। অনেকে তো এও দাবি করেছেন যে এই গোটটা আমি ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য করি। আমার মনে হয় বিষয়টা স্পষ্ট করে দেওয়া উচিত। পাকিস্তানের সাধারণ জনগণের থেকে আমি প্রচুর ভালবাসা পেয়েছি।  

তবে এর পাশাপাশি পাকিস্তানি আধিকারিক এবং পিসিবির তরফে আমার সঙ্গে বৈষম্যও করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল ধর্মান্তকরণের প্রচেষ্টা।

কানেরিয়ার মতে পাকিস্তান তাঁর 'জন্মভূমি' আর ভারত হল 'মাতৃভূমি'। কিন্তু তাঁর যে ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনওরকম মনবাসনা নেই, সেটাও স্পষ্ট করে দেন। 'ভারতীয় নাগরিকত্ব প্রসঙ্গে স্পষ্ট করে বলতে চাই। পাকিস্তান আমার জন্মভূমি। তবে ভারত হল আমার পূর্বপুরুষদের ভূমি, আমার মাতৃভূমি। ভারত আমার কাছে মন্দিরের মতো। কিন্তু বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেওয়ার কোনও ইচ্ছা নেই। 

ভবিষ্যতে আমার মতো কারুর যদি মনবাসনা হয়, তাহলে সিএএ তো রয়েইছে। তাই যারা দাবি করেন যে আমার মন্তব্যগুলি ভারতীয় নাগরিকত্ব লাভের উদ্দেশ্যে, তারা সম্পূর্ণ ভুল।' বলেন প্রাক্তন পাক লেগ স্পিনার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়