শিরোনাম
◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ: ঢাবির ৫৮ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি ◈ রাষ্ট্রপতি নির্বাচনে তিন মনোনয়নপত্র, অলির দুটি জমার কারণ জানাল জামায়াত ◈ ‘গত ছয় মাসে শতভাগ স্বচ্ছতায় পুলিশ নিয়োগ হয়েছে’ ◈ সিরাজগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ◈ ট্রাম্পের সেই গোপন ফ্লাইটে কারা ছিলেন? ◈ লিও‌নেল মে‌সি শোক কাটিয়ে মাঠে ফিরলেন, বাবার উদ্দেশে আবেগঘন বার্তা ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ১২:১৮ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনুষ্ঠানিকভাবে পরিচালক হলেন আসিফ, আগামীকাল যোগ দেবেন বোর্ড সভায় 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হয়েছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এরপর থেকেই আলোচনায় ছিলেন তিনি। সেই সঙ্গে পরিচালক পদে মনোনয়ন তুলে আরও চমক দেন এই সংগীতশিল্পী।

চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হওয়ার জন্য লড়াইয়ে নামলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালে আফিসের পথ আরও সহজ হয়ে যায়। ফলে নির্বাচনের আগেই পরিচালক হওয়ার আনন্দে ছিলেন তিনি। বাকি ছিল শুরু আনুষ্ঠানিকতা, এবার সেই প্রক্রিয়াও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় আসিফ আকবরকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় হোম অব ক্রিকেটে নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হবে। যেখানে উপস্থিত থাকবেন আফিস আকবরসহ ২৫ জন পরিচালক। সেখানেই ক্রিকেট বোর্ডের দায়িত্ব ভাগাভাগি করে নেবেন পরিচালকরা।

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের নতুন সভাপতি নির্বাচন হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি নির্বাচিত হয়েছে দুইজন, তারা হলেন- ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়