শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৬:১৪ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি নির্বাচন: ভোটগ্রহণ শেষ, অপেক্ষা এখন ফলাফলের

দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে নির্বাচনের ভোটগ্রহণ। এবার ফলাফল জানার অপেক্ষায় প্রার্থীরা। 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, বিসিবির পরিচালনা পরিষদের ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিকভাবে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। পরে রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে।

advertisement

বিসিবিতে মোট ২৫ জন পরিচালক তিনটি ক্যাটাগরি থেকে আসেন। ক্যাটাগরি-১–এ সাতটি বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা—এই তিনটি বিভাগ থেকে দুজন করে ও রাজশাহী, রংপুর, বরিশাল, সিলেট বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হন। 

ক্যাটাগরি-২ থেকে ঢাকা মহানগরের ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্যে থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩–এ সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও কয়েকটি সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। এই ২৩ জন পরিচালকের সঙ্গে দুজনকে সরাসরি পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

advertisement

ক্যাটাগরি-১ থেকে আগেই ১০ পরিচালকের মধ্যে ৬ জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন খুলনা থেকে আবদুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত সামস্, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন এবং চট্টগ্রাম থেকে সংগীতশিল্পী আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। 

এদিকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবদুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান সরে দাঁড়ানোয় ঢাকা বিভাগ থেকে বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। শুধু রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক নির্বাচিত হবেন। 

advertisement

ক্যাটাগরি-২ তেও ঢাকা মহানগরীর ক্লাব থেকে অলিখিতভাবেই নির্বাচিত ছিলেন ১২ পরিচালক। কেননা, তামিম ইকবালপন্থীরা শেষমুহূর্তে সরে দাঁড়ানোর জৌলুস হারিয়ে সহজ অঙ্কে রূপ নিয়েছিল নির্বাচন। তাই, নির্বাচন কমিশনারের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছেন গ্রিন সিগন্যাল পাওয়া পরিচালক প্রার্থীরা।

ক্যাটাগরি–৩ এর একটি পরিচালক পদের জন্য লড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল। এই ক্যাটাগরির আরেক প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মো. আলমগীর আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সরাসরি আরও দুজন পরিচালক মনোনীত করবে। সব মিলিয়ে ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ। এসব পরিচালকরা ভোটের মাধ্যমে বিসিবি সভাপতি ও দুজন সহ-সভাপতি নির্বাচিত করবেন। 

 

  • সর্বশেষ