শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৫:১০ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপের বিতর্ক নারী বিশ্বকাপেও, হাত মেলান‌নি ভারত-পা‌কিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত মেলালেন না ভার‌তের অ‌ধিনায়ক হরমনপ্রীত কৌর। মহিলাদের এক দিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আগ্রহ বেড়েছিল গত এশিয়া কাপের বিতর্কের পর। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে সূর্যকুমার যাদবের মতো হরমনপ্রীতও এড়িয়ে গেলেন পাক অধিনায়ককে।

টসের জন্য বেশ কিছু ক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও ফতিমার দিকে ফিরেও তাকালেন না হরমনপ্রীত। তবে কোনও একটি ঘটনায় দুই অধিনায়ককেই হাসতে দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগেই হরমনপ্রীতদের পরামর্শ দিয়েছিল পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর। -- আনন্দবাজার

সেই মতো হরমনপ্রীত হাত মেলাননি ফতিমার সঙ্গে। তবে টসের সময় পরিবেশ ছিল তুলনায় হালকা। অন্তত গত এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের তুলনায় অনেকটাই স্বাভাবিক ছিল পরিবেশ। সম্ভবত অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিলেন আয়োজকেরা। কারণ দু’দলের কোনও অধিনায়ককেই করমর্দন করার উদ্যোগ নিতে দেখা যায়নি।

 এশিয়া কাপে সূর্যকুমারেরা মুখোমুখি হয়েছিলেন সলমন আলি আঘার দলের। তিনটি ম্যাচেই জিতেছে ভারতীয় দল। ফলে টানা চারটি রবিবার ২২ গজে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সূর্যকুমারদের মতো হরমনপ্রীতেরাও জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন কিনা, তা জানার জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তবে এশিয়া কাপের বিতর্ক বিশ্বকাপেও অব্যাহত থাকল।

এশিয়া ফাইনালের পর ভারতীয় দলকে ট্রফি দেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নকভি। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাক ক্রিকেট সম্পর্কেরও অবনতি হয়েছে। ফলে মহিলাদের বিশ্বকাপের এই ম্য়াচ ঘিরেও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। ম্যাচ শুরুর আগেই ফতিমার সঙ্গে হাত না মিলিয়ে হরমনপ্রীত বুঝিয়ে দিলেন দ্বিপাক্ষিক সম্পর্কের আঁচ এখনও কমেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়