শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতকে এ‌শিয়া কা‌পের ট্রফি না দিয়ে নিজে সম্মাননা নি‌চ্ছেন এ‌সি‌সির সভাপ‌তি মহ‌সিন নাক‌ভি

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ট্রফি কান্ডের এখনো সুরাহা হয়নি। ফাইনালের এক সপ্তাহ পেরিয়ে গেলেও ট্রফি হস্তান্তর নিয়ে বিতর্ক থামেনি। এসিসির সভাপতি মহসিন নাকভি এখনও তার সিদ্ধান্তে অটল। তার সাফ কথা, ভারত চাইলে দুবাইয়ে এসিসির অফিস থেকে ট্রফি সংগ্রহ করতে পারে।

ট্রফি কান্ডের মাঝেই এসেছে নতুন এক খবর। ‘নৈতিক এবং সাহসী অবস্থান’ দেখানোর জন্য ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’ পুরস্কার পাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।

পাকিস্তানের ‘দ্য নেশন’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, নাকভিকে এই সম্মাননা জানানোর ঘোষণা দিয়েছেন সিন্ধ ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল।

গুলাম আব্বাস সংবাদ মাধ্যমে বলেছেন, এটা শুধু ক্রিকেট নয়, এটি মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্কের কঠিন সময়ে নাকভির দৃঢ় অবস্থান দেশবাসীর মাথা উঁচু করেছে।

করাচিতে জমকালো আয়োজনের মাধ্যমে নাকভিকে সম্মাননা দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়