শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ১২:১২ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বেহাল দশা ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের, তিন শত‌কে বিশাল লিড ভারতের

স্পোর্টস ডেস্ক : লো‌কেশ রাহুল বড় লিডের মঞ্চটা আগের দিনই প্রস্তুত করে রেখেছিলেন। দ্বিতীয় দিন এই ওপেনারের সেঞ্চুরির পর তিন অঙ্কের দেখা পেয়েছেন ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজাও। তিন শতকের ওপর ভর করে দিনের খেলা শেষে ২৮৬ রানে এগিয়ে আছে ভারত। হাতে এখনও আছে ৫ উইকেট।

শুক্রবার আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৪৪৮ রান। --অলআউট স্পোর্টস

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা।

২ উইকেটে ১২১ রান নিয়ে দিনের খেলা শুরু করার পর বেশ স্বচ্ছন্দে রান তুলতে থাকেন রাহুল ও শুভমান গিল। তবে ক্যারিয়ারের অষ্টম ফিফটি স্পর্শের পর দ্রুতই সাজঘরের পথ দেখেন অধিনায়ক গিল (৫০)।

মধ্যাহ্ন ভোজের বিরতির আগে ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি তুলে নেন রাহুল। এর মধ্যে ডানহাতি এই ব্যাটার ১০টি সেঞ্চুরি করেছেন ইনিংস শুরু করতে এসে। আর এতেই ভারতীয় ওপেনার হিসেবে সেঞ্চুরির দিক দিয়ে সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরকে ছাড়িয়ে যান তিনি। ইনিংস শুরু করতে নেমে এই দুই ব্যাটারই তিন অঙ্কের দেখা পেয়েছিলেন ৯টি করে।

বিরতির পর প্রথম ওভারেই জোমেল ওয়ারিক্যানের শিকার হয়ে ফেরেন ১৯৭ বলে ১০০ রান করা রাহুল।

পঞ্চম উইকেটে জুরেল ও জাদেজার ব্যাটে বড় লিডের পথে এগুতে থাকে ভারত। রিশাভ পান্তের বদলে একাদশে সুযোগ পাওয়া জুরেল চা বিরতির পর তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১২৫ রান করা এই উইকেটকিপার-ব্যাটারের বিদায়ে থামে ২০৬ রানের জুটিটি।

সঙ্গীর বিদায়ের পর তিন অঙ্ক স্পর্শ করেন জাদেজা। বাঁহাতি এই ব্যাটার ১০৪ ও ওয়াশিংটন সুন্দর ৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়