শিরোনাম
◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

না‌সির হো‌সে‌নের অলরাউন্ড নৈপু‌ণ্যে জ‌য়ে ফির‌লো রংপুর

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সাবেক ক্রিকেটার না‌সির হো‌সে‌নের অলরাউন্ড নৈপুণ্যের এনসিএল টি টোয়েন্টিতে জয়ে ফিরেছে রংপুর। উড়তে থাকা চিটাগং কিংসকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম খেলায় টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রান তোলে চিটাগং। জবাব দিতে নেমে ২ ওভার ও ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে রংপুর। আসরে এটি তাদের দ্বিতীয় জয়।

রান তাড়ায় নেমে শুরুতে অনিকের উইকেট হারালেও জাহিদ জাভেদ-নাসির হোসেন জুটি দলকে ৭২ রানের পার্টনারশিপ উপহার দেয়। নাসির হোসেন এদিন ওয়ানডাউনে প্রমোশন পান। আসরে এর আগে লোয়ার এন্ডে ব্যাট করেছেন তিনি। তাতে তার থেকে উপকৃত হয়নি দল। তবে আজ উপরে উঠতেই খেললেন ৩২ বলে ৪৩ রানের ইনিংস। 

দলীয় ১২.৩ ওভার নাসির ফিরলে ব্যাকফুটে চলে যায় রংপুর। ১২ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায়। তবে এসব সামাল দেন অধিনায়ক আকবর আলী (২৬) ও ইকবাল হোসেন (১৬)। 

এর আগে চিটাগংয়ের আমন্ত্রণে ব্যাটিং করা চিটাগংয়ের একাই হাল ধরেন ইরফান শুক্কুর। উইকেট রক্ষক এই ব্যাটার অপরাজিত থেকে মাঠ ছাড়েন। চলতি পথে ৪৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। ১০টি চার-ছক্কা ছিল ইনিংসে।

চিটাগংয়ের ব্যর্থতার মূলে ছিলেন মমিনুল হক ও মাহমুদুল হাসানরা। অভিজ্ঞ এই ব্যাটাররা সুবিধা করতে পারেননি। উদ্বোধনী জুটি থেকে কেবল ২০ রান। আর জয় ব্যক্তিগত ১১ রানে ফেরেন, মনিনুল করেন তার চেয়ে একরান বেশি।  

টপঅর্ডারের মতো লোয়ার এন্ডের ব্যাটাররাও হাল ধরতে পারেননি। এক ইয়াসির আলী চৌধুরি চেষ্টা করেছেন। ক্রিজে থেকে দলীয় রান টেনে বড় করার চেষ্টা করে গেছেন। তাতে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়