শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০২:৪৩ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে, নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন: তামিম ইকবাল (ভিডিও)

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তামিম ইকবাল। জাতীয় দলের একসময়কার ওপেনারের দাবি, নির্বাচন নিয়ে ফিক্সিং চলেছে বিসিবিতে। তাই ক্রিকেটের ফিক্সিংয়ের আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করা জরুরি বলে মনে করেন তিনি।

এবারের বিসিবি নির্বাচন দেশের ক্রিকেটের জন্য কালো দাগ হয়ে থাকবে বলে মনে করেন তামিম। মনোনয়ন প্রত্যাহারের পর তিনি বলেন, ‘আপনার ক্রিকেট থেকে ফিক্সিং বন্ধের কথা বলেন। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ কইরেন। এটা কোনো নির্বাচন ছিল না। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই নির্বাচন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তা-ই করা হচ্ছে। এটা কোনো সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যাঁরা বোর্ডে আছেন, তাঁরা চাইলে এভাবে নির্বাচন করতে পারেন, জিততেও পারেন। তবে ক্রিকেট আজ শতভাগ হেরে গেল।’

আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে আজ দুপুর ১২টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের প্রার্থিতা প্ররত্যাহারের শেষ সময়। তার আগে সকাল ১০টার দিকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে অবস্থিত বিসিবি অফিসে হাজির হন তামিম। এরপর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।

তামিমের সঙ্গে প্রার্থিতা প্রতাহার করেন আরও ১১ জন। তাঁরা হলেন সাঈদ ইব্রাহিম আহমেদ, মির হেলাল, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ রুবেল, মাসুদুজ্জামান, অসিফ রব্বানী, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর ও তৌহিদ তারেক।

বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি একটি সরকারি গোষ্ঠীর হস্তক্ষেপের অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন তামিম। তাই চূড়ান্ত যাচাইবাছাই শেষ মনোনয়ন টিকে গেলেও স্বেচ্ছায় বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের একসময়কার নিয়মিত মুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়