শিরোনাম
◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এক ম্যাচ হাতে রেখেই ও‌য়েস্ট ইন্ডিজের বিরু‌দ্ধে সিরিজ জিতে ই‌তিহাস গড়‌লো নেপাল

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্ব‌কে অবাক করার ম‌তো পারফর‌মেন্স দেখা‌লো নেপাল ক্রিকেট দল। তারা শারজায় ইতিহাস গড়লো। ওয়েস্ট ইন্ডিজকে টানা দুই ম্যাচে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে হিমালয়ের দেশটি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এটাই প্রথমবার, যখন কোনো সহযোগী দেশ টি টোয়েন্টি সিরিজ জিতল।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়ে রোহিত প্যাডেলরা নতুন ইতিহাসের সূচনা করেছিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) আরও বড় ব্যবধানে জিতে তারা লিখল আরেকটি অধ্যায়। ৯০ রানের দুর্দান্ত জয়ে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে সিরিজ নিশ্চিত করল নেপাল।

টসে জিতে প্রথমে ব্যাটিং করে নেপাল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৭৩ রান। তিন শুরুর ব্যাটার দ্রুত ফেরার পর ইনিংস সামলান আসিফ শেখ ও সন্দ্বীপ জরা। দুজন মিলে গড়েন শতরানের জুটি। সন্দ্বীপ ৬৩ রানে আউট হলেও আসিফ অপরাজিত থাকেন ৬৮ রানে (৪৭ বলে, ৮ চার, ২ ছক্কা)।

রান তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই হোঁচট খেতে থাকে। পাওয়ার প্লেতে তারা তোলে মাত্র ১৬ রান হারায় ২ উইকেট। একপর্যায়ে স্কোর দাঁড়ায় ৩৮/৪। শেষ পর্যন্ত পুরো দল গুটিয়ে যায় ৮৩ রানে। কেবল জেসন হোল্ডার (২১) কিছুটা লড়াই করার চেষ্টা করেন।

নেপালের বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ক্যারিবীয় ব্যাটাররা। মোহাম্মদ আদিল আলম একাই নেন ৪ উইকেট, ২৪ রান খরচায়। কুশল যোগ করেন আরও ৩টি।

এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল নেপাল। তৃতীয় ম্যাচটি এখন আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়