শিরোনাম
◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

৫ অ‌ক্টোবর আবারো ভারত-পাকিস্তান লড়াই

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের পর ক্রিকেট মাঠে আবারও দেখা যা‌বে ভারত-পা‌কিস্তানের লড়াই। তবে সেটি নারী ক্রিকেটে। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ।

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে ২ অক্টোবর। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না পাকিস্তান নারী দল। তাদের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। সূচি অনুযায়ী, ৫ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন দলটির অধিনায়ক হারমানপ্রীত কৌর। সেখানে উঠেছে ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গও। এশিয়া কাপে এই দুই দল একে অপরের সঙ্গে হাত মেলায়নি। নারী বিশ্বকাপেও কি এমন কিছু হবে?

হারমানপ্রীত বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে এসব নিয়ে কোনো কথা হয়নি। আমরা আপাতত নিজেদের ক্রিকেট নিয়ে ভাবছি। এখন আমাদের কাজ শুধু ক্রিকেট খেলা এবং আমরা ক্রিকেটেই মন দিচ্ছি। 

এই বক্তব্য দিয়ে ভারত অধিনায়ক বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তান ম্যাচে তারা শুধু ক্রিকেট খেলবেন। এশিয়া কাপে ভারত যেমন শুধু ক্রিকেটটাই খেলেছেন, হাত মেলাননি তেমনি নারী বিশ্বকাপেও হয়তো ভারতের মেয়েরা এমনটিই করতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়