শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেভানডোভস্কি ও ইয়ামালের জোড় গোল, বার্সা এগিয়ে লা লিগায়

অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে রিয়াল মাদ্রিদের ৫-২ গোলের বড় হারের সুযোগ কাজে লাগিয়ে এক পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। লা লিগায় এক গোলে পিছিয়ে থেকেও রিয়াল সোসিয়েদাদকে ২-১ ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে তারা। 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সা। মার্কাস র‍্যাশফোর্ড, রোনাল্ড আরাউহো ও রুনি বার্ঘডজির কয়েকটি প্রচেষ্টা সামলে দেন সোসিয়েদাদের গোলরক্ষক অ্যালেক্স রেমিরো। রবার্ট লেভানডভস্কি একটি সুযোগ নষ্ট করলে উল্টো ৩১ মিনিটে এগিয়ে যায় অতিথিরা। আন্দের বারেনেচিয়ার ক্রস থেকে আলভারো ওদ্রিওজোলা সহজেই জালে বল পাঠান।

রেমিরো এরপরও দারুণ সেভে লিড ধরে রাখেন, তবে বিরতির ঠিক আগে আর ঠেকাতে পারেননি। কর্নার থেকে জুলস কুন্দের হেডে সমতায় ফেরে বার্সেলোনা। ঘণ্টা না পেরোতেই মাঠে নামেন লামিনে ইয়ামাল। ইউরোপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার পাওয়া এই উইঙ্গার নামার কয়েক সেকেন্ডের মধ্যেই ম্যাচ ঘুরিয়ে দেন। তার দারুণ ক্রস থেকে হেডে গোল করেন রবের্ত লেভানডোভস্কি।

এরপরও সুযোগ এসেছিল দুই দলের। লেভানডোভস্কি দ্বিতীয় গোলের কাছে গিয়েও ব্যর্থ হন, আবার তাকেফুসা কুবোর শট বার কাঁপায়। শেষ মুহূর্তে বার্সারও একটি প্রচেষ্টা ক্রসবারে লেগে ফিরে আসে। তবু জয় নিশ্চিত হয় কাতালানদের। সাত ম্যাচে ষষ্ঠ জয়ে বার্সেলোনা এখন লা লিগার এক নম্বরে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়