শিরোনাম
◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। 

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান।

অতীতের ১৬ আসরের ফাইনালে দেখা হয়নি এই দুই দলের। যে কারণে এশিয়া কাপে এটা একটা ঐতিহাসিক ফাইনাল।ঐতিহাসিক এই ফাইনালে শিরোপা জয়ের নজির গড়তে চায় দুই দলই।

এশিয়া কাপের গত ১৬ আসরের মধ্যে রেকর্ড ৮বার শিরোপা জিতে নেয় ভারত। আজ তাদের সামনে নবম শিরোপা জয়ের হাতছানি।

অন্যদিকে পাকিস্তান অতীতে পাঁচবার এশিয়া কাপের ফাইনালে খেললেও তিনবার শ্রীলংকার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে।

২০০০ সালে শ্রীলংকা আর ২০১২ সালে বাংলাদেশ দলকে ঢাকায় হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান ক্রিকেট দল। আজ চির ‘শত্রু’ ভারতকে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি পাকিস্তানের সামনে। 

অতীত পরিসংখ্যান, টিম কম্বিনেশন এবং সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের তুলনায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে ভারত। তবে দিনের খেলায় যারাই ভালো করবে তারা চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরবে। সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়