শিরোনাম
◈ রাষ্ট্রপতি হলে কি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে হয়? ◈ বাংলাদেশে নিজেদের গোপন নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘের সতর্কর্তা ◈ বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা ◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই লিটন দাস, স্কোয়াডে ফিরলেন সৌম্য

গুঞ্জনটা কয়েক দিন ধরেই চলছিল। আফগানিস্তানের বিপক্ষেও লিটন দাসকে না পাওয়া যেতে পারে। আজ সেটাই বাস্তবে প্রমাণিত হলো।

আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না লিটন।

বাংলাদেশের অধিনায়ক পাঁজরের চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে রাখেনি বিসিবি। এশিয়া কাপের সর্বশেষ দুই ম্যাচেও ছিলেন না উইকেটরক্ষক-ব্যাটার। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক।

লিটনের চোটের বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেনি তিনি (দাস)।

এমআরআই স্ক্যানে জানা গেছে, বাঁ পাশের পেটের মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে। সে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে এবং  টি-টোয়েন্টি সিরিজটিতে খেলতে পারবে না। মেডিক্যাল টিম তার পুনর্বাসন তদারকি এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে।’
লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে সৌম্য সরকারের।

বাংলাদেশি অধিনায়কের বদলে তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এতে করে ৯ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বাঁহাতি ব্যাটার। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে ম্যাচ খেলেছেন। আর সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ভারতের বিপক্ষে দুবাইয়ে ওয়ানডে।

এশিয়া কাপে খেলা বাকি ক্রিকেটাররা আছেন আফগানিস্তান সিরিজে। সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম ম্যাচ ২ অক্টোবর। আর বাকি দুটি ৩ ও ৫ অক্টোবর। সব ম্যাচ শারজায়।

বাংলাদেশ দল : জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোাহম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়