শিরোনাম
◈ র‍্যাবের টিএফআই সেলে পৈশাচিক নির্যাতন: ট্রাইব্যুনালে চিকিৎসকের চাঞ্চল্যকর জবানবন্দি ◈ সবার মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ ◈ লালদিয়া কনটেইনার টার্মিনাল হবে আধুনিক ও পরিবেশবান্ধব: নৌপরিবহন মন্ত্রী ◈ সিসিটিভিতে মারধরের দৃশ্য, ছাত্রদল নেতার ঘটনায় ইউএনও বদলি ◈ ৭ জেলায় সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ◈ ২৬ আগস্ট সরকারি ছুটি থাকছে ◈ স্থানীয় নির্বাচনে দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ তারেক রহমানের ◈ হবিগঞ্জে ভয়াবহ গ্যাস সংকট : বন্ধ ১৭১ কারখানা, বেকার দেড় লাখ শ্রমিক ◈ চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী ◈ রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এনামুলের নান্দ‌নিক ব‌্যা‌টিং ও মৃত্যুঞ্জয়ের বো‌লিং তো‌পের সুবা‌দে খুলনার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক : ভা‌গ্যের দরজা খুলে গে‌লো খুলনা দ‌লের। রোববার এন‌সিএল টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে খুলনা জয় পায় ২২ রানে। বৈরি আবহাওয়ার কারণে খুলনা বিভাগের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে রাজশাহী বিভাগের কাছে হেরে যায় ৮ উইকেটের বড় ব্যবধানে।

খুলনার দেওয়া ১৭২ রানের লক্ষ্য খেলতে নামা মেট্রোর ইনিংস মৃত্যুঞ্জয়ের তোপে ৫ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৪৯ রানে। মৃত্যুঞ্জয় ৩.১ ওভারে ২২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এনামুল ব্যাট হাতে ২৬ বলে করেন ৪৯ রান।

এই জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে খুলনা পয়েন্ট টেবিলের চার নম্বরে। ৩ পয়েন্ট করে আছে ২টি করে ম্যাচ খেলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ। ২ পয়েন্ট নিয়ে মেট্রোর স্থান ছয়ে।

সিলেটে ইমরানুজ্জামান ও সৌম্য সরকারের ব্যাটে ৭১ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল খুলনা। ৩৬ রান ইমরানুজ্জামন বিদায় নেওয়ার কিছুক্ষণ পর সৌম্যও ফিরে যান ৩৩ বলে ৪৫ রান করে। এরপর এনামুল ও আফিফ হোসেন খুলনার ইনিংস গড়ে দেন। নির্ধারিত ওভার ষে ৫ উইকেটে ১৭১ রান করে তারা। মেট্রোর হয়ে আবু হায়দার নেন ২ রান, একটি করে পান মারুফ মৃধা, আরিফ আহমেদ ও রাকিবুল হাসান।

জবাবে ১১ রানে প্রথম উইকেট হারালেও মোহাম্মদ নাইম ও আনিসুল ইসলাম ইমনের ব্যাটে ধাক্কা কাটিয়ে উঠে মেট্রো। দলীয় ৭০ রানের সময় ইমন ব্যক্তিগত ২৮ রানে জায়েদ উল্লাহর শিকার হন। 

পরের বলেই রানআউট হন নাইম। ২৩ বলে তিনি করেন ৩৩ রান। সাদমান ইসলাম ১৭, শামসুর রহমান ২২, আরিফ আহমেদ ১১ ও আবু হায়দার করেন ১০ রান। শেখ পারভেজ জীবন ৩২ রান দিলেও তুলে নিয়েছেন ২ উইকেট, একটি করে শিকার করেন মেহেদী হাসান মিরাজ, জায়েদ ও রবিউল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়