শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গায়ক আ‌সিফ আকবর  ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন 

স্পোর্টস ডেস্ক: গায়ক আসিফ আকবর বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের আসন্ন নির্বাচনে লড়বেন। বর্তমানে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর তিনি। বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য লড়তে চান।

আসিফ আকবরকে অনেকেই গায়ক হিসেবে চেনেন। তবে আসিফের আরও একটি পরিচয় আছে। একটা সময় ছিলেন পুরোদস্তুর ক্রিকেটার। নব্বই দশকের শুরুতে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন আসিফ। কুমিল্লা লিগে স্কুল জীবন থেকেই খেলেছেন তিনি। শুধু খেলেননি, অধিনায়কত্বও করেছেন আসিফ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আসিফ। সেখান থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার কথা জানিয়েছেন। -- প্রথমআ‌লো

কুমিল্লা থেকে বিসিবি পরিচালক হতে চান আসিফ। নির্বাচনে লড়াই করার কারণও জানিয়েছেন তিনি। কুমিল্লায় খেলা ফেরাতেই তার পরিচালক হতে চাওয়া। 

আসিফ বলেছেন, ‘কুমিল্লার খেলাধুলার দারুণ ঐতিহ্য ছিল একসময়। ফুটবল, ক্রিকেট, হকি—সব খেলায় আমাদের দাপট ছিল। অথচ ঢাকার এত কাছের জেলা হয়েও আমরা সব হারিয়েছি। কুমিল্লায় ৬ বছর ধরে ক্রিকেট লিগ হয় না, এটা ভাবা যায়! বিসিবিতে যদি আসতে পারি, সবার আগে আমার লক্ষ্য থাকবে কুমিল্লার ক্রিকেটকে আগের জায়গায় নিয়ে যাওয়া, যেন জাতীয় পর্যায়ে আমাদের প্রতিনিধিত্ব থাকে।

পরিচালক হলে শুধু কুমিল্লা নয়, নোয়াখালী, ফেনী, চাদপুরসহ পুরো চট্টগ্রাম বিভাগেই কাজ করতে চান আসিফ। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন। তবে যুক্তরাষ্ট্রে শো থাকায় এই মুহুর্তে দেশে আসতে পারছেন না তিনি। যার কারণে যুক্তরাষ্ট্রে বসেই বিসিবি নির্বাচনে লড়তে চান আসিফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়