শিরোনাম
◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল ◈ বাংলাদেশসহ ১৪ দেশের সামুদ্রিক নিরাপত্তা জোটের নেতৃত্বে সৌদির আল-শেহরি ◈ কালিয়াকৈরে মেয়ে থেকে ছেলে হলেন এসএসসি পরীক্ষার্থী ◈ আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে: মির্জা ফখরুল ◈ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ ◈ গাজীপুরে পৌর আ.লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার ◈ রফতানিমুখী শিল্পে বড় প্রণোদনা: ১০ নতুন খাতে বন্ড ছাড়াই কাঁচামাল আমদানি, বাতিল হলো ৩০% মূল্য সংযোজনের শর্ত ◈ এআই দিয়ে প্রথমবার তৈরি হলো নতুন ভাইরাস, চিকিৎসায় সম্ভাবনার পাশাপাশি বাড়ছে নিরাপত্তা উদ্বেগ ◈ দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ: শেখ হাসিনাকে ঘিরে বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন, নতুন মোড়ে ঢাকা-দিল্লি সম্পর্ক

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালেন জাকের আলী, ফিরলেন তাসকিন-সোহান

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুই দলের জন্যই এই ম্যাচ অলিখিত সেমিফাইনাল। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন জাকের আলী অনিক।

পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। তাই ভারত ম্যাচের মতো এই ম্যাচেও দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী। তবে উইকেটকিপিং করতে পারেন নুরুল হাসান সোহান। 

একাদশে তিন পরিবর্তন নিয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও তানজিদ হাসান তামিম। একাদশে ফিরেছেন মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে পাকিস্তান।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়