শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বিতরণে দ্বিধা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ব্যর্থতা: সারজিস আলম

আইনগত বাধা না থাকলেও চাপের কারণে নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না। এটা কমিশনের ব্যর্থতা বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি দাবি করেন, এই দলগুলোকে নিষিদ্ধ করতে হবে এবং তাদের বিচার করা উচিত।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। এটি না হওয়ায় সীমাবদ্ধতার দায় সরকারকেই স্বীকার করতে হবে। নিউইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্বর্তী সরকারের দুর্বলতা প্রকাশ করে, যা এখন দেশজুড়ে প্রতিফলিত হচ্ছে।

সারজিস আলম উল্লেখ করেন, অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ ও এনসিপি একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস এবং মৌলভীবাজার জেলা এনসিপির প্রধান সমন্বয়ক ফাহাদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের সমন্বয়সভা শেষে এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন।

এর আগে, তিনি মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়