শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

অ্যাশেজে অ‌স্ট্রেলিয়ান ট্রা‌ভিস হেডকে তিন নম্ব‌রে খেলা‌নোর পরামর্শ রি‌কি পন্টিং‌য়ের

স্পোর্টস ডেস্ক : আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে চাপে ফেলতে অভিনব এক উপায় বাতলে দিয়েছেন রিকি পন্টিং। নিয়মিত পাঁচ নম্বরে নামা ট্রাভিস হেডকে তিনে ব্যাটিংয়ে নামানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। ইংল্যান্ডের বোলিং আক্রমণকে চাপে ফেলতেই এমন পরামর্শ দিয়েছেন পন্টিং।

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়ে পাঁচ নম্বরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হেড । ৬০ টেস্টে ৪১.৭১ গড় ও ৬৭.৬৮ স্ট্রাইক রেটে তিন হাজার ৯৬৩ রান করেছেন এই আক্রমণাত্মক ব্যাটার। যেখানে আছে নয়টি সেঞ্চুরিও।

advertisement

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে হেডের পরিসংখ্যানটাও দারুণ। ২০২১-২২ মৌসুমে অ্যাশেজে চার টেস্টে ৫৯.৫০ গড়ে ৩৫৭ রান করেন সাউথ অস্ট্রেলিয়ার এই ব্যাটার। সব মিলিয়ে ইংলিশদের বিপক্ষে ১৩ ম্যাচে হেডের সংগ্রহ ৯১০ রান।

এদিকে ২০০১ সালের অ্যাশেজে ছয় নম্বর থেকে তিন নম্বরে উত্তীর্ণ হয়েছিলেন পন্টিং। পরবর্তীতে ক্যারিয়ারের সিংহভাগ রান তিনে নেমেই করেন তিনি। তার ক্যারিয়ারের প্রতিফলন হেডের ক্যারিয়ারেও চান পন্টিং।

advertisement

পন্টিং বলেন, 'আগে তরুণ ক্রিকেটাররা সাধারণত পাঁচ বা ছয় নম্বরে খেলা শুরু করত, পরে ধাপে ধাপে উন্নতি করে তিন নম্বরে আসত। হেডের সঙ্গেও সেটা করা যেতে পারে। তাকে তিনে তোলা হলে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটের জবাব দেওয়া যাবে। জফরা আর্চার, মার্ক উডদের মতো বোলারদের চাপে ফেলার সুযোগ তৈরি হবে। অ্যাশেজে যদি সত্যিই শুরু থেকে আধিপত্য বিস্তার করতে চায় অস্ট্রেলিয়া, তবে এটা ভালো উপায় হতে পারে।

একইসাথে তরুণ ব্যাটার স্যাম কনস্টাসকে ডেভিড ওয়ার্নারের দীর্ঘমেয়াদী বিকল্প হিসেবে মনে করেন পন্টিং। অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করার পরই কনস্টাস আবারো আলোচনায় এসেছেন।

advertisement

কনস্টাসকে নিয়ে পন্টিং বলেন, 'কনস্টাস ঠিক যা দরকার ছিল তাই করেছে, সেঞ্চুরি করেছে। তাই আমি আমাদের ওপেনিং জুটি দেখছি কনস্টাস ও খাওয়াজাকে নিয়ে। ক্যারিবিয়ানে যখন তারা গ্রিনকে তিন নম্বরে পাঠিয়েছিল, সেটা প্রমাণ করে তারা তাকে দীর্ঘমেয়াদী তিন নম্বর হিসেবে ভাবছে। স্মিথ চার, হেড পাঁচ, ওয়েবস্টার ছয়ে। আমি অবশ্যই তাকে (কনস্টাসকে) রাখব। বাদ দেওয়ার কোনো কারণ দেখি না।

  • সর্বশেষ