শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বর্ষসেরা কো‌চের পুরস্কার পেলেন লুইস এনরিকে

স্পোর্টস ডেস্ক : সোমবার (২২ সেপ্টেম্বর) প্যারিসে আয়োজিত জমকালো ব্যালন ডি'অর অনুষ্ঠানে বর্ষসেরা কোচ হিসেবে এনরিকের নাম ঘোষণা করে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’।

পুরুষ বিভাগে এনরিকে পেছনে ফেলেছেন বার্সেলোনার হান্সি ফ্লিক, লিভারপুলের আর্নে স্লট, চেলসির এনজো মারেস্কা ও নাপোলির আন্তোনিও কন্তেকে। গত মৌসুমে এনরিকের কোচিংয়ে পিএসজি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায়।

এছাড়া দলটি লিগ ওয়ান, ফরাসি কাপ এবং ফরাসি সুপার কাপও ঘরে তোলে। প্রথম ফরাসি ক্লাব হিসেবে এই কীর্তি গড়ে পিএসজি। নারী ফুটবলের বর্ষসেরা কোচ হয়েছেন উইমেন’স ইউরো জয়ী ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগমান।
 
গত বছর থেকে ব্যালন ডি'অর পুরস্কারে বর্ষসেরা কোচের ক্যাটাগরি যুক্ত হয়েছে, যা নেদারল্যান্ডস ও বার্সেলোনার কিংবদন্তি ইয়োহান ক্রুইফের নামে দেয়া হয়। ২০২৪ সালে পুরুষদের সেরা কোচ হন রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, আর নারী বিভাগে জয়ী হন চেলসির কোচ এমা হায়েস।

  • সর্বশেষ