শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪০ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবি নির্বাচন : চমক দিয়ে শেষ মুর্হূতে মনোনয়ন কিনলেন ফারুক আহমেদ

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। চলতি বছরের শুরুতেই নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন তিনি। কিন্তু নানা বিতর্কের কারণে সভাপতির পদ থেকে সাবেক এই ক্রিকেটারকে সরিয়ে দেওয়া হয়।

তবে আসন্ন বিসিবি নির্বাচনে লড়াই করার মনোভাব থেকে সরে যাননি তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন কিনেছেন ফারুক আহমেদ।

advertisement

এবার ক্লাব ক্যাটাগরি থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। ক্যাটাগরি ২ এ লড়াইয়ের লক্ষ্যই তিনি নোনয়ন জমা দেয়ার শেষদিন তিনি রেঞ্জার্স ক্রিকেট একাডেমীর পক্ষ থেকে কাউন্সিলর মনোনয়ন কিনেছেন।

এ নতুন তফসিল অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। মনোনয়ন বিতরণ ২৬ ও ২৭ সেপ্টেম্বর। মনোনয়ন দাখিল ২৮ সেপ্টেম্বর। আর মনোনয়ন যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ ২৯ সেপ্টেম্বর।

advertisement

এরপর প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করতে পারবে ১ অক্টোবর এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকাও একইদিন প্রকাশ করা হবে। নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে ৬ সেপ্টেম্বরই। 

তফসিলে জানানো হয়েছে, চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সেদিন সন্ধ্যা ৬টায়। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ৯টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফল প্রকাশ হবে।

advertisement

এরই মধ্যে বিসিবি নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেই সঙ্গে তামিম ইকবালও বিসিবি নির্বাচনে অংশ নেবেন। সভাপতি পদের জন্য এই দুজনের মধ্যেই কঠোর লড়াই হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

 

 

  • সর্বশেষ