শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

রেকর্ড গড়লেন লিটন দাস। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি এখন সর্বোচ্চ রানের মালিক তিনি। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের রেকর্ড। সাকিবের রেকর্ড ভাঙতে ১৯ রান প্রয়োজন ছিল লিটনের।

দুষ্মন্ত চামিরাকে চার মেরে রেকর্ডটা নিজের করে নেন বাংলাদেশের অধিনায়ক। তার রান এখন ২৫৫৬। দুইয়ে থাকা সাকিবের রান ২৫৫১। তবে রেকর্ড গড়েই ড্রেসিংরুমে ফিরেছেন লিটন।

ব্যক্তিগত ২৩ রানে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হন তিনি। আউট হওয়ার আগে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন তিনি। ইনিংসের পঞ্চম বলে তানজিদ হাসান তামিম নুয়ান তুষারার বলে বোল্ড হলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে বাংলাদেশকে সহায়তা করেন সাইফ হাসান ও লিটন।

দুজনে মিলে ৫৯ রানে জুটি গড়েন। লিটন আউট হওয়াতে সেই জুটি যায় ভেঙে। তবে অধিনায়ক ফিরলেও রানের চাকা সচল রাখছেন সাইফ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ রানে অপরাজিত আছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন ৩ রান করা তাওহিদ হৃদয়। বাংলাদেশের স্কোর ৮ ওভার শেষে ২ উইকেটে ৭২।

  • সর্বশেষ