শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৮ দুপুর
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোরে উঠতে আজ কী করতে হবে বাংলাদেশকে?

এশিয়া কাপের ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় প্রায় হাতছোঁয়া দূরত্বে রেখেও শেষ পর্যন্ত হংকং হেরে যায়। যদি সেই ম্যাচে অঘটন ঘটত, তবে বাংলাদেশ আরও স্বস্তিতে সুপার ফোরের স্বপ্ন দেখতে পারত। তবে এখনো টাইগাররা ছিটকে যায়নি। আছে কিছু জটিল সমীকরণ।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচে নামবে বাংলাদেশ।

সুপার ফোরে টিকে থাকতে হলে প্রথম শর্ত, ম্যাচটি অবশ্যই জিততে হবে। তবে আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স এবং ভেন্যু অনেকটা আফগানদের হোম গ্রাউন্ড হওয়ায় কাজটা সহজ নয়।

সমীকরণ ১: বাংলাদেশ জিতল, আর আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতল—তাহলে কোনো সমস্যা নেই। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হবে শ্রীলঙ্কা, আর ৪ পয়েন্টে বাংলাদেশ উঠে যাবে সুপার ফোরে।

সমীকরণ ২: বাংলাদেশ জিতল, কিন্তু আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারাল—তাহলে তিন দলেরই পয়েন্ট দাঁড়াবে সমান (৪ করে)। তখন সিদ্ধান্ত হবে রান রেটে। এখানে বর্তমানে শ্রীলঙ্কা ও আফগানিস্তান এগিয়ে আছে। ফলে আফগানদের বিপক্ষে বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে।

সমীকরণ ৩: বাংলাদেশ হেরে গেলে সব সমীকরণই শেষ। টাইগারদের পয়েন্ট থাকবে ২, আর শ্রীলঙ্কা ও আফগানিস্তান দু’দলই আগেই নিশ্চিত হয়ে যাবে ৪ পয়েন্টের মালিক। তখন বাংলাদেশ আর কোনোভাবেই সুপার ফোরে যেতে পারবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়