শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তান সাদামাটা দল, খেলাও জা‌নে না ভা‌লো, কীভা‌বে ভারত‌কে মোকা‌বিলা কর‌বে : শ্রীকান্ত 

স্পোর্টস ডেস্ক : রবিবাসরীয় সন্ধ্যায় ভারত-পাকিস্তান ‘ক্রিকেট যুদ্ধ’। তার আগে পাক দলকে সমালোচনায় ভরিয়ে দিলেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তাঁর মতে, ধারেভারে অনেক এগিয়ে টিম ইন্ডিয়া। অন্যদিকে, পাকিস্তানকে ‘সাদামাটা দল’ বলে কটাক্ষও করেছেন। - সংবাদপ্রতি‌দিন

শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “ব্যাটে বলে একেবারে সাদামাটা দল পাকিস্তান। শাহিন আফ্রিদিও মারাত্মক কিছু নয়। ওরা ওমানকে হারিয়েছে, যে দলের গড় বয়স ৩৪-৩৫। দলে জ্যাঠা-কাকারা ভরা। ওমান আঙ্কেলদের বিরুদ্ধে ওরা খুব ভালো বোলিং করেছে। এখন দেখার, ভারতের তরুণদের বিরুদ্ধে ওরা কেমন খেলে।

তাঁর সংযোজন, ওমান ম্যাচে মহম্মদ হ্যারিস রান করেছে। তবে ওর হিটিং রেঞ্জ মিড উইকেট এবং স্কোয়ার লেগের মধ্যেই সীমাবদ্ধ। বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে ও একটা ছয় মারবে। কিন্তু তার পরের বলেই আউট হবে। ফকর জামানকে আউট করবে কুলদীপ যাদব। ভারতীয় ব্যাটিং লাইন আপও দুর্দান্ত। শুভমন গিল দারুণ ছন্দে রয়েছে। দুই দলের ব্যাটিংয়ের ক্ষেত্রেও কোনও তুলনা চলতে পারে না।

৬৫ বছর বয়সি পাক কোচ মাইক হেসনের আমলে খুব একটা সাফল্য পায়নি পাকিস্তান। তবুও তিনি একের পর এক সাহসী মন্তব্য করে চলেছেন। তিনি মহম্মদ নওয়াজকে বিশ্বের সেরা স্পিনারও বলেন। এই প্রসঙ্গে শ্রীকান্ত বলেন, “ও খালি বড় বড় কথা বলে। কিন্তু যে দলকেই কোচিং করিয়েছেন, তারা তেমন একটা সাফল্য পায়নি।

 আরসিবি’কে যে সময় কোচিং করিয়েছে, তখন তারা কোনও ট্রফি জেতেনি। তার কোচিংয়ে কীভাবে পাকিস্তান ভালো খেলবে? ও কেবল হাওয়ায় কথা ছুড়ে দিচ্ছে। যেভাবে সাইম আইয়ুব আউট হয়েছে, বোঝাই যাচ্ছে সেটা কেবল হেসনের জন্যই।

  • সর্বশেষ