শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৮ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পে ভারতকে  হারানোর সামর্থ্য কো‌নো দ‌লের নেই: হরভজন সিং 

স্পোর্টস ডেস্ক :‌ রোববার (১৪ সে‌প্টেম্বর)  এশিয়া কাপে  মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বহুল কাঙ্ক্ষিত এই ম্যাচকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে দুই দেশে। ইতোমধ্যে সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা নিজেদের মতো করে দিচ্ছেন মতামত। 

তবে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং করেছেন বিস্ফোরক মন্তব্য। ভারতকে হারানোর মতো সামর্থ্য কারো নাই বলে মন্ত্যব্য করেছেন তিনি।

হরভজন বলেন, যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, সেটা ভারতীয় দলই। অনেক শক্তিশালী এই দল। বিরাট কোহলি আর রোহিত শর্মা না থাকলেও, আমাদের দলে দারুণ প্রতিভা রয়েছে।

রাজনৈতিক উত্তেজনার কারণে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান। বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া দুই দলের লড়াই দেখা যায় না। কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত লেগেছিল। এরপর আর কোনো ম্যাচ খেলেনি তারা। সংঘাতের পর প্রথমবার মাঠে নামছে ভারত ও পাকিস্তান। যেই ম্যাচ নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।

হরভজন বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় আলোচনার কেন্দ্রে থাকে। কিন্তু 'অপারেশন সিঁদুর' এর পরে সবাই বলেছে, ক্রিকেট ও বাণিজ্য, দুটোই বন্ধ রাখা উচিত। আমরা 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস' খেলেছিলাম, কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলিনি।

দুই দেশের সম্পর্ক ভালো হওয়ার বিষয়টিতেও জোর দিয়েছেন হরভজন। তিনি বলেন, ‘প্রতিটি মানুষের নিজস্ব মত থাকতে পারে। আমি মনে করি, সম্পর্ক ভাল না হলে ক্রিকেট বা বাণিজ্য,কোনোটাই হওয়া উচিত নয়। অবশ্যই সরকার যদি খেলার অনুমতি দেয়, সেটা আলাদা বিষয়, কিন্তু সম্পর্ক ভালো হওয়াটা সবচেয়ে জরুরি।

  • সর্বশেষ