শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৪ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুর্বল ওমান‌কে হা‌রি‌য়ে ভারতকে উড়িয়ে দেবার হুম‌কি পা‌কিস্তা‌নের

স্পোর্টস ডেস্ক : দুর্বল ওমানকে হারিয়েই হুমকি দিতে শুরু করেছে পাকিস্তান। দাবি, ভারতকে নাকি তারা উড়িয়ে দেবে!‌ 

রোববার (১৪ সে‌প্টেম্বর) ভারত–পাকিস্তান মহারণ। দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। ধারেভারে অনেকটাই এগিয়ে সূর্যকুমার যাদবরা। বিশেষজ্ঞরাও ভারতকেই এগিয়ে রাখছেন। কিন্তু পাকিস্তান মনে করছে, তারাও লড়াই দিতে তৈরি। ওমানকে হারানোর পর পাক অধিনায়ক সলমন আলি আঘার হুঙ্কার, ‘‌আমরা যে কোনও দলকে হারাতে পারি।

ওমানকে ৯৩ রানে হারিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছে পাকিস্তান। তারপরই পাক অধিনায়কের হুঙ্কার, ‘‌আমার মনে হয়, গত ২–৩ মাসের মধ্যে আমরা খুব ভাল ক্রিকেট খেলেছি। আমি এর আগেও সেটা বহুবার বলেছি। আমরা ত্রিদেশীয় সিরিজ জিতে এসেছি। এখানেও প্রথম ম্যাচ সহজে জিতলাম। তাই আমাদের শুধু ভাল ক্রিকেট খেলে যেতে হবে। 

আর যদি আমরা ধারাবাহিকভাবে নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি, তাহলে যে কোনও দলকে হারাতে পারি।’‌ সামনেই ভারতের বিরুদ্ধে ম্যাচ। ফলে ‘যে কোনও’ দল মানে যে ভারতকেই বোঝাচ্ছেন, সেটাই অনেকে মনে করছেন।

এটা ঘটনা, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। কিন্তু ভারতের সঙ্গে মোকাবিলাটা নিশ্চয়ই অতটা সহজ হবে না। ভারত অতটা মাথাও ঘামাচ্ছে না। 

টিমের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শুধু বলেছেন ‘‌বোর্ড তো বলেই দিয়েছে যে, সরকারের নির্দেশ মতো চলছে। সেটা শোনার পর থেকে আমরা শুধুমাত্র খেলাতে মন দিয়েছি। এটুকু বলতে পারি, ভারত–পাকিস্তান ম্যাচ ইন্টারেস্টিং হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়